{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুলাইকে দুর্বল করার চেষ্টা আত্মঘাতী: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক    ২০ জুলাই ২০২৬, ১০:১৯ পি.এম.
মামুনুল হক
ছবি: ভিওডি বাংলা

জুলাই বিপ্লবের ঐতিহ্য ও চেতনাকে দুর্বল করার চেষ্টা থেকে সরে এসে সরকারকে দ্রুত গণভোটের গণরায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

তিনি বলেন, সরকার যদি জুলাই সনদ ও গণভোটের রায় উপেক্ষা করে এবং জুলাই-শাপলার চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলে এই চেতনা নয়, বরং সরকারই আত্মঘাতী পরিণতির মুখে পড়বে।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় ন্যাশনাল উলামা এলায়েন্স আয়োজিত ‘জুলাইয়ের রক্তাক্ত জুব্বা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ছিল, যারা এখন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে রয়েছেন। তবে এই বিপ্লব শুধু ছাত্রদের ছিল না; কওমি অঙ্গনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রক্ত ও জীবন দিয়ে এ আন্দোলনকে সফলতার পর্যায়ে নিয়ে গেছেন।

২০১৩ সালের শাপলা চত্বর আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শাপলা চত্বর আন্দোলনের নেতৃত্ব ছিল আল্লামা আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর হাতে। কিন্তু আন্দোলনটি কেবল মাদ্রাসাকেন্দ্রিক ছিল না। শাপলা চত্বর আন্দোলনের শহীদদের ৩৫ শতাংশ মাদ্রাসার শিক্ষার্থী এবং ৬৫ শতাংশ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ছিল। তাই শাপলার গণজাগরণও ছিল সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা আন্দোলন।

তিনি বলেন, "শাপলা এবং জুলাই একই ধরনের গণজাগরণ। পার্থক্য শুধু নেতৃত্বে। আন্দোলনের মূল চেতনা ও ধরন এক ছিল।"

বাংলাদেশের রাজনীতিকে দুই ধারায় বিভক্ত উল্লেখ করে মামুনুল হক বলেন, একটি ধারা আওয়ামী লীগের নেতৃত্বে পরিচালিত হয়েছে, আরেকটি ধারা তার বিপরীত। শাহবাগের গণজাগরণ ছিল আওয়ামী চরিত্রের, আর শাপলার গণজাগরণই জুলাই বিপ্লবের ধারাকে প্রতিনিধিত্ব করে। আগামী দিনেও এই দুই ধারার রাজনৈতিক লড়াই চলবে। যারা শাপলা ও জুলাইয়ের পক্ষের শক্তি, তাদের ঐক্য অটুট রাখতে হবে এবং বিভক্তির সব অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, "ক্ষমতায় এসে সরকার জুলাই বিপ্লবের ঐতিহ্য ও এই ধারাকে দুর্বল করার সুপরিকল্পিত চেষ্টা করছে। এটি তাদের জন্যই সবচেয়ে বেশি আত্মঘাতী হবে। এই সরকার আওয়ামী লীগের ভরসায় টিকে থাকতে পারবে না। টিকে থাকতে হলে শাপলা ও জুলাইয়ের যোদ্ধাদের সহযোগিতা নিয়েই টিকে থাকতে হবে।"

সরকারের উদ্দেশে তিনি বলেন, "টিকবেন, না ধ্বংস হবেন—সিদ্ধান্ত আপনাদের।"

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন মামুনুল হক। তিনি বলেন, "জুলাই সনদ ও গণভোটের রায়কে ধ্বংস করে আবার ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলা দ্বিচারিতা। সরকারকে এই পথ থেকে ফিরে আসতে হবে।"

শেষে তিনি বলেন, "জুলাই মরবে না, শাপলার চেতনা অবিনশ্বর। জুলাইয়ের চেতনা অবিনশ্বর। আপনারা যদি এই চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, চেতনা টিকে থাকবে, কিন্তু আপনারাই ইতিহাস থেকে নির্বাসিত হবেন। গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে, ইনশাআল্লাহ।"

ভিওডি বাংলা/এম আই/এফএ

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শরিকদের সঙ্গে তারেক রহমানের মিটিং সোমবার
নৈতিক শিক্ষা থাকলে সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব: আলাল
নৈতিক শিক্ষা থাকলে সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব: আলাল
ছবি: সংগৃহীত
জুলাই সনদের জন্য রাজনৈতিক দলগুলোর বসা উচিত: রিজভী