ইরানের বিরুদ্ধে বৃহৎ সামরিক হামলার কথা ভাবছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে বৃহৎ সামরিক হামলা চালানোর বিষয়টি তিনি গুরুত্বসহকারে বিবেচনা করছেন। তার দাবি, ইরান এখনো তাদের কর্মকাণ্ডের যথেষ্ট মূল্য দেয়নি।
বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি একটি ব্যাপক হামলার বিষয়টি বিবেচনা করছি। আগের যেকোনো সময়ের চেয়ে বড়। সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি আছি। আমরা পুরোপুরি প্রস্তুত।”
তবে তিনি স্বীকার করেন, এমন সিদ্ধান্তের বড় ধরনের পরিণতি হতে পারে। একই সঙ্গে জানান, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং হামলা চালানোর জন্য নির্দিষ্ট কোনো সময়সীমাও ঠিক করা হয়নি।
ট্রাম্প আরও দাবি করেন, তিনি আহ্বান জানালে ইসরায়েল ‘দুই মিনিটের মধ্যেই’ অভিযানে যোগ দেবে। তবে তিনি বলেন, “আমাদের কারও প্রয়োজন নেই।”
এ ছাড়া ট্রাম্প বলেন, ইসরায়েল হামলায় অংশ নিলে তারও পরিণতি হতে পারে। বিশ্লেষকদের মতে, এ মন্তব্য ইরানের সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়ার ইঙ্গিত বহন করে।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, ইরানের কর্মকর্তারা আলোচনায় আগ্রহী হলেও বর্তমানে কোনো সমঝোতায় পৌঁছানোর মতো অবস্থায় নেই।
ভিওডি বাংলা/আ









মন্তব্য