• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় ঘাটতি নেই’

নিজস্ব প্রতিবেদক    ৯ জুলাই ২০২৬, ০৭:৩০ পি.এম.
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কূটনৈতিক চেষ্টার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সম্প্রতি শেখ হাসিনা দেশে ফেরার কথা বলছেন এবং সময়ের উল্লেখ করেছেন। তাহলে তাকে ফেরাতে বাধা কোথায় এ বিষয়ে প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের আদালত একজনকে সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামি বাংলাদেশে অনেক অন্যায়, অত্যাচার ও কুকর্ম করে বিদেশে পালিয়ে আছেন। শেখ হাসিনা কি বলেছেন সেটা প্রাসঙ্গিক না।’

তিনি বলেন, ‘আমাদের যে প্রক্রিয়া, সেটা ভারতের সরকারের সঙ্গে চলমান আছে। এখন যিনি আসামি তার বক্তব্য প্রাসঙ্গিক না। তাকে ফেরানোর প্রক্রিয়া চলমান আছে। প্রক্রিয়া শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে, সেটা চলমান আছে। কূটনীতির কোনো ঘাটতি নেই। এটা শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় আছে; তারা এটা নিয়ে কাজ করছে।’

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সহযোগিতা না আইনি জটিলতা আছে এমন প্রশ্নে প্রতিমন্ত্রী জবাব, ‘আইনি জটিলতা আছে কি নেই, সেটা আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে প্রক্রিয়া চালানোর দরকার, সেটা আমরা চালাচ্ছি। সেটাতে কোনো ঘাটতি দেখছি না।’

তিনি বলেন, ‘আমরা সঠিক চ্যানেলে চেষ্টা করছি। বন্দি বিনিময় চুক্তির আওতায় যে প্রটোকল বা নর্মস (মানদণ্ড) আছে, সেটা অনুযায়ী ওনাকে এখানে এনে বিচার করা হবে। সেটাই তো বাংলাদেশের জনগণ চায়।’

ভিওডি বাংলা/আরআই/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রিটিশ কাউন্সিলের ‘সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির অংশগ্রহণকারী ও অতিথিরা।
মাস্টার ট্রেইনার সনদ পেলেন ১৫ শিক্ষাবিদ
সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী
সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী পাঁচ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠাবে সরকার
কৃষিজমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী
কৃষিজমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী