• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক চুরি

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ১২:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি : সংগৃহিত
ছবি : সংগৃহিত

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে একজনকে শনাক্ত করার দাবি করে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক মো. মাহাবুব হোসেনকে অভিযুক্ত করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রহিম শাহবাগ থানায় এ অভিযোগ দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, অভিযোগটি গতকাল রবিবার (২৬ জুলাই) দায়ের করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।

অভিযোগে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভবনের বিভিন্ন কক্ষের চাবি মো. মাহাবুব হোসেনের কাছে থাকে। গত ১৪ জুন সন্ধ্যা সোয়া ৬টায় এবং ২৩ জুলাই রাত ৮টার দিকে তিনি শাহবাগ থানাধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিভিন্ন কক্ষ থেকে মোট ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক, প্রসেসর, র‍্যাম ও প্রিন্টার চুরি করে নিয়ে যান। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।

অভিযোগে আরও বলা হয়, একই সঙ্গে কাপ-পিরিচসহ আরও কিছু মালামালও পাওয়া যাচ্ছে না। চুরির ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে এবং সেই ফুটেজ দেখে মাহাবুবকে শনাক্ত করা হয়।

ভিওডি বাংলা/আর 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
ছবি: ভিওডি বাংলা
২৭ জুলাই থেকেই চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
জিডিডিএফের সভাপতি হিসেবে দায়িত্ব পালনে সম্মতিপত্র গ্রহণের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে ফোরামের নেতারা। ছবি-ভিওডি বাংলা
জিডিডিএফের সভাপতির দায়িত্বে জাবি ভিসি