• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাবিপ্রবিতে শেষ হলো দুইদিনব্যাপী ইফাস্ট আন্তর্জাতিক সম্মেলন

পাবনা প্রতিনিধি    ২৯ জুন ২০২৬, ১২:৪৭ পি.এম.
সম্মেলনে অংশগ্রহণকারী গবেষকদের সঙ্গে অতিথিরা।  ছবি: ভিওডি বাংলা
সম্মেলনে অংশগ্রহণকারী গবেষকদের সঙ্গে অতিথিরা। ছবি: ভিওডি বাংলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইমার্জিং ফ্রন্টিয়ার্স ইন অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড টেকনোলজিস (ইফাস্ট)-২০২৬ সম্পন্ন হয়েছে।

শনিবার (২৭ জুন) শুরু হয়ে সম্মেলন শেষ হয় রোববার (২৮ জুন। 

হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত দুইদিনব্যাপী সম্মেলনে বাংলাদেশসহ ১৩টি দেশের গবেষক, বিজ্ঞানী, শিক্ষাবিদ, পেশাজীবী, তরুণ গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

৩৯টি সেশনে ৩০৮টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়েশিয়া পের্লিস (ইউনিম্যাপ) যৌথভাবে এ সম্মেলন আয়োজন করে।

সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। পৃষ্ঠপোষক ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং ইউনিভার্সিটি অব মালয়েশিয়া পের্লিসের সেন্টার অব এক্সিলেন্স ফর অ্যাডভান্সড কম্পিউটিং ফ্যাকাল্টির প্রধান প্রফেসর টিএস ড. কেইউ নুরুল ফাজিরা কু আজির। কনফারেন্সে জেনারেল চেয়ার হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

অনুষ্ঠানে কো-কনভেনর ছিলেন পাবিপ্রবি’র পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. খায়রুল আলম, টেকনিক্যাল প্রোগ্রাম সচিব ছিলেন গণিত বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান খান। টেকনিক্যাল প্রোগ্রাম সভাপতি ছিলেন জীব ও ভূ-বিজ্ঞান অনুষদেরর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।  

সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত শামীম আন্তর্জাতিক সম্মেলন সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের সম্মেলনের মাধ্যমে গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময় আরও সহজ হবে। শিল্প ও শিক্ষার সাথে সেতুবন্ধন তৈরি আমরা কাজ করব। এর মাধ্যমে জাতীয় ও আন্তজাতিক পর্যায়ে আমাদের কাজ করার সুযোগ আরও বাড়বে। এটা শুরু হলো। এমন কনফারেন্স আরও আয়োজন করা হবে। গবেষণা বাড়ানো এবং সুযোগ-সুবিধা সৃষ্টি করা হবে। এর মাধ্যমে নলেজ শেয়ারিং আরও সহজ হবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে ইনোভেশন, এনার্জি নিরাপত্তা, আইডিয়া এক্সচেঞ্জ, এআই প্রযুক্তি, ন্যানো টেকনোলজি প্রভৃতি বিষয়ের গবেষণাগুলো সমাজের জন্য অবদান রাখতে অগ্রণী ভূমিকা পালন করবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, এ ধরনের সম্মেলনের মাধ্যমে গবেষকরা একে অপরের সাথে নলেজ শেয়ারিং এবং নলেজ এক্সচেঞ্জ আরও সহজে করতে পারবেন। আইডিয়াগুলো আমাদের জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারবে।

ভিওডি বাংলা/এম এস রহমান/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাড়ছে নদীর পানি, ৭২ ঘণ্টায় বন্যার শঙ্কা
ছবি: ভিওডি বাংলা
ফেনীতে মাদকবিরোধী অভিযানে মারধরের অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য
ছবি: সংগৃহীত
জুলাই শহীদের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে