• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

১ম সন্তানের অপেক্ষায় ‘বড় ছেলে’ নাটকের নির্মাতা

  ভিওডি বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান প্রথমবারের মতো বাবা হতে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন তার স্ত্রী তাহসিন তামান্না।

ফেসবুকে একাধিক ছবি শেয়ার করে তাহসিন লিখেছেন, ‘আমরা তোমার লাথিগুলো গুনছিলাম, প্রার্থনা করছিলাম, আর তোমার ছোট্ট মুখটার স্বপ্ন দেখছিলাম।’ পোস্টটি প্রকাশের পর শুভেচ্ছায় ভাসছেন এই দম্পতি।

গত বছরের ২ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর প্রকাশ করেন আরিয়ান। সে সময় তিনি জানান, তার স্ত্রী তাহসিন তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং প্রায় ৭ বছর ধরে তাদের পরিচয় ছিল।

‘তুমি আমি সে’ নাটকের মাধ্যমে নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেন মিজানুর রহমান আরিয়ান। এরপর ‘বড় ছেলে’, ‘বুকের বাঁ পাশে’, ‘একটি মিষ্টি প্রেমের গল্প’, ‘গল্পগুলো আমাদের’, ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’, ‘বুঝ বালিকা অবুঝ বালক’ ও ‘চারুর বিয়ে’সহ অসংখ্য জনপ্রিয় নাটক নির্মাণ করেছেন তিনি।

নাটকের পাশাপাশি ওটিটিতেও সফল আরিয়ান। তার নির্মিত ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ এবং ‘পুনর্মিলনে’ দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন আলিয়া ভাট
ছবি: সংগৃহীত
আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন
ছবি: সংগৃহীত
নিউ ইয়র্কে "নয়া মানুষ"