• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা

  ভিওডি বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৬, ০৫:১৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন ইতিহাস সৃষ্টি করল নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। প্রথমবারের মতো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল প্রতিযোগিতা বিভাগ ‘অরিজোন্তি (Orizzonti)’-তে জায়গা করে নিয়েছে বাংলাদেশের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে উৎসবের সভাপতি আলবের্তো বারবেরা আনুষ্ঠানিকভাবে সিনেমাটির মনোনয়ন ঘোষণা করেন। আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর ইতালির ভেনিস লিডোতে অনুষ্ঠিত হবে উৎসবের ৮৩তম আসর।

এটি রুবাইয়াত হোসেনের চতুর্থ চলচ্চিত্র। ভেনিসের মতো মর্যাদাপূর্ণ উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়াকে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন বলে উল্লেখ করেছেন তিনি। তার ভাষায়, বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এই মঞ্চে অংশ নেওয়া তার জন্য গর্বের এবং স্বপ্নপূরণের মুহূর্ত।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একটি মনস্তাত্ত্বিক হররধর্মী চলচ্চিত্র। ঢাকার একটি বিউটি পারলারকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে সৌন্দর্য, শরীর, বিশ্বাস, স্মৃতি ও ভয়ের জটিল সম্পর্ক তুলে ধরা হয়েছে। নারীজীবনের অভিজ্ঞতা ও সামাজিক বাস্তবতাও এতে গুরুত্ব পেয়েছে।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। এছাড়া রয়েছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

পর্তুগাল, নরওয়ে, জার্মানি, ফ্রান্স ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি আন্তর্জাতিক কয়েকটি তহবিলের সহায়তায় তৈরি হয়েছে। ভেনিস উৎসব শেষে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে নির্মাতা রুবাইয়াত হোসেনের।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিনিয়োগের নিরাপত্তায় বাঁচবে চলচ্চিত্র শিল্প
ছবি: সংগৃহীত
‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’ দিয়ে আবারও ফিরলেন মুনমুন
ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের আন্দোলনে সালমান খানের সমর্থন