• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন

  ভিওডি বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৬, ০৪:২৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন নির্ধারণ করেছেন আদালত। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামীরা হক, অভিনেতা ডনসহ ১১ জন আসামি রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। এদিন তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারিত থাকলেও মামলার তদন্ত কর্মকর্তা, রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

এর আগে আদালতের নির্দেশে সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। পরে তার মা নীলা চৌধুরীর পক্ষে ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে নতুন মামলা করেন। এতে সামীরা হক, ডন, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ মোট ১১ জনকে আসামি করা হয়।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। শুরুতে অপমৃত্যুর মামলা হলেও পরে তা হত্যা মামলা হিসেবে তদন্তের দাবি ওঠে। বিভিন্ন সময়ে সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত এবং পিবিআই তদন্তে ঘটনাটিকে আত্মহত্যা বা অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হলেও নিহতের পরিবার বারবার সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে আইনি লড়াই চালিয়ে আসছে।

সবশেষে ২০২২ সালে নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করা হয়। সেই ধারাবাহিকতায় বর্তমানে মামলাটির তদন্ত চলছে।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’ দিয়ে আবারও ফিরলেন মুনমুন
ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের আন্দোলনে সালমান খানের সমর্থন
ছবি: সংগৃহীত
শুধু তারকা নন, ৬ সন্তানকে নিয়েই অ্যাঞ্জেলিনা জোলির পৃথিবী