• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সোনার ভরি সোয়া ২ লাখ ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদক    ১০ জুলাই ২০২৬, ১০:৪৬ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের বাজারে মাত্র একদিনের ব্যবধানে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম আবারও ২ লাখ ২৪ হাজার টাকার ঘর অতিক্রম করেছে। নতুন মূল্য শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। আগের দামের তুলনায় প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে।

এর আগে, ৯ জুলাই বাজুস সোনার দামে বড় ধরনের সমন্বয় আনে। সেদিন ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আবারও মূল্য বাড়ানোর ঘোষণা এলো।

বাজুসের ভাষ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় নতুন করে সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।

নতুন ঘোষণার ফলে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই মূল্যই কার্যকর থাকবে।

সংগঠনটি জানিয়েছে, স্বর্ণালঙ্কারের ঘোষিত মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজের ধরন অনুযায়ী মজুরি যুক্ত হবে, যা প্রতিষ্ঠানভেদে ভিন্ন হতে পারে।

এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ বা পুরোনো গয়না বিক্রির ক্ষেত্রে ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের প্রচলিত নীতিমালাই অনুসরণ করা হবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে বড় উল্লম্ফন
ছবি: সংগৃহীত
আধুনিক প্যাকিং ইউনিটে বিশ্ববাজারে নতুন সম্ভাবনা বাংলাদেশের
ফাইল ছবি
হরমুজ সংকটে বাংলাদেশে এলএনজি কমাচ্ছে কাতার