• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৩ টন জিরা আমদানি

নতুন অর্থবছরে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ৬ জুলাই ২০২৬, ১০:০১ পি.এম.
আখাউড়া স্থলবন্দর সড়ক
ছবি: সংগৃহীত

নতুন অর্থবছরে ভারত থেকে জিরা আসার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি কার্যক্রম শুরু হলো। ব্যবসায়ীরা বলছেন, চলতি বছরে বেশি বেশি পণ্য আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, রোববার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে একটি ট্রাকে করে ১০০ বস্তায় তিন টন জিরার চালান আখাউড়া স্থলবন্দরে পৌঁছায়। শুল্ক ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে সোমবার বিকেলে জিরা খালাসের অনুমতি দেওয়া হয়।

জিরা আমদানিকারক প্রতিষ্ঠান হলো মদিনা ট্রেডার্স। সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করে মেসার্স শোয়েব ট্রেডার্স। জিরা আমদানির প্রয়োজনীয় কাগজ সরবরাহ করে তারা।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও শোয়েব ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রাজীব উদ্দিন ভূঁইয়া বলেন, কেজিপ্রতি জিরা আমদানিতে মোট ব্যয় হয়েছে ২৩৮ টাকা। তিন টন জিরা আমদানির বিপরীতে সরকার প্রায় সাত লাখ ১৩ হাজার টাকা রাজস্ব পেয়েছে।

আখাউড়া স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জিরা আমদানির বিষয়টি নিশ্চিত করে জানান, পণ্যের ওজন, মূল্য ও প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে আমদানিকৃত জিরার চালানের ছাড়পত্র দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
হরমুজ সংকটে বাংলাদেশে এলএনজি কমাচ্ছে কাতার
ছবি: সংগৃহীত
এনবিআরের নামে প্রতারণা, করদাতাদের সতর্কবার্তা
পে-স্কেল
এখনই হচ্ছে না পে-স্কেলের গেজেট