• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি

রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০৮:০৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর কাফরুলে যুবদল কর্মী মো. ইউসুফ আলী হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রতিপক্ষকে হত্যার উদ্দেশ্যে ২৫ লাখ টাকার চুক্তিতে পেশাদার খুনি ভাড়া করেছিলেন হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজ। তবে পরিকল্পনার সময় লক্ষ্যবস্তু ব্যক্তির বদলে গুলিতে নিহত হন ইউসুফ আলী।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি ও গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানানো হয়।

এ ঘটনায় শ্যুটারসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ডিবি। এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন, মো. নাহিদ হাসান (২১), মো. শাফিন আহমেদ (২২), মো. জিয়ারুল মোল্লা (৩৯), মো. আলী হোসেন (৪৫), মো. জিহাদ মোল্লা (৩০), মো. মাসুম বিল্লাহ (২৮) ও মো. আবির হাওলাদার (২৫)।

ডিবি মিরপুর বিভাগ জানায়, গত ২৪ জুলাই রাত সোয়া ১১টার দিকে কাফরুল থানার ওপেক্স গার্মেন্টসের দক্ষিণ পাশের লিংক রোড এলাকায় কয়েকজন অস্ত্রধারীর গুলিতে ইউসুফ আলীসহ তিনজন আহত হন। আহতদের মধ্যে সবজি বিক্রেতা নালাম সরদার ও মো. মনির হোসেনও ছিলেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। অন্য দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা এক অস্ত্রধারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে নিহত ইউসুফ আলীর ভাই বাদী হয়ে কাফরুল থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তে ডিবি ও কাফরুল থানা পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় প্রথমে মিরপুর এলাকা থেকে নাহিদ হাসান ও শাফিন আহমেদকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাগুরার শালিখা থেকে জিয়ারুল মোল্লা এবং রাজধানীর মিরপুর থেকে আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে শরীয়তপুর থেকে জিহাদ মোল্লা, যশোরের বাঘারপাড়া থেকে মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া আবির হাওলাদারকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে দেয়।

ডিবির দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজ তার প্রতিপক্ষ হাফিজুল ইসলাম বাবুকে হত্যার পরিকল্পনা করেন। এ জন্য ২৫ লাখ টাকায় পেশাদার খুনি নিয়োগ করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২৯ জুন কয়েকজন ভাড়াটে খুনি ঢাকায় এসে হাফিজের সঙ্গে বৈঠক করেন। পরে তারা মিরপুর-১০ এলাকার একটি হোটেলে অবস্থান নেন এবং হাফিজের গ্যারেজে গিয়ে পরিকল্পনা করেন। ওই সময় অস্ত্র প্রস্তুতের সময় একটি পিস্তল থেকে মিসফায়ার হওয়ায় সেদিনের অভিযান স্থগিত করা হয়।

তদন্তে আরও জানা যায়, পরে ২২ জুলাই আবার ঢাকায় এসে অভিযুক্তরা মিরপুরের একটি হোটেলে অবস্থান নেন। পরদিন তারা হাফিজের গ্যারেজে একত্রিত হয়ে অস্ত্র সংগ্রহ করেন। এরপর লক্ষ্যবস্তু ব্যক্তির কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার পরিকল্পনা করা হয়।

ডিবির তথ্য অনুযায়ী, ঘটনার দিন হাফিজুল ইসলাম বাবু তার কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের সঙ্গে অবস্থান করছিলেন। সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে দেখে তাদের পরিচয় জানতে চাওয়া হলে পরিস্থিতি উত্তপ্ত হয়। একপর্যায়ে অভিযুক্তদের একজন গুলি চালালে ইউসুফ আলী গুলিবিদ্ধ হন।

পুলিশ আরও জানিয়েছে, শাফিন ও আলী হোসেনসহ কয়েকজনের দায়িত্ব ছিল ঘটনাস্থল পর্যবেক্ষণ, পালিয়ে যাওয়ার পথ তৈরি এবং পরিস্থিতির তথ্য সরবরাহ করা।

ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলছে। একই সঙ্গে ঘটনার মূল পরিকল্পনাকারীসহ সংশ্লিষ্ট অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/আর 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবু
টার্গেট ছিল বাবু, ভাড়াটে খুনির পেছনে কারা?
সোহরাওয়ার্দী উদ্যানে রাজিব শাহ'র তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ডিএসসিসি
সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান রাজিব শাহ’র সেই আস্তানা উচ্ছেদ করল ডিএসসিসি
ছবি: সংগৃহীত
ডিএমপির পৃথক বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪২