• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

কুড়িকৃবির উপ-উপাচার্য হলেন ড. নূর মহল আখতার বানু

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানু
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানু নিয়োগ পেয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১- এর ১২(১) ধারা অনুযায়ী ড.মোছা. নূর মহল আখতার বানুকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ দ্রুত সময়ের মধ্যে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপ-উপাচার্য হিসেবে তার এই নিয়োগের মেয়াদকাল যোগদানের তারিখ থেকে আগামী ৪ (চার) বছর বলবৎ থাকবে। তবে এর মধ্যে তার স্বাভাবিক অবসরের বয়স পূর্ণ হলে সেই সময় পর্যন্তই তিনি স্বীয় পদে বহাল থাকবেন। দায়িত্ব পালনকালীন তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন এবং তিনি সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শের শিক্ষক হিসেবে অত্যন্ত সুপরিচিত ও স্বনামধন্য এই শিক্ষাবিদ সর্বশেষ চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলনেও সম্মুখ সারির যোদ্ধা হিসেবে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছেন।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা শিক্ষা বোর্ড। ছবি: সংগৃহীত
এইচএসসির রসায়ন প্রশ্নে ভুলের অভিযোগ নাকচ করেছে শিক্ষা বোর্ড
লোকাল বাসে যৌন হয়রানির শিকার চবি ছাত্রী
লোকাল বাসে যৌন হয়রানির শিকার চবি ছাত্রী
ছবি: সংগৃহিত
জলাবদ্ধতায় পরীক্ষা, কুমিল্লা মহিলা কলেজের ৭ শিক্ষক ওএসডি