• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মা হতে চলেছেন সোহিনী

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ জুলাই ২০২৬, ০৮:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিবাহবার্ষিকীর বিশেষ দিনটিকেই জীবনের আরও একটি আনন্দঘন মুহূর্তের সাক্ষী করলেন টালিউড অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গাঙ্গুলি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করে জানিয়ে দিয়েছেন, তাদের পরিবারে খুব শিগগিরই যোগ হতে যাচ্ছে নতুন সদস্য।

২০২৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন শোভন ও সোহিনী। বিয়ের পর থেকে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত ছিলেন এই তারকা দম্পতি। যদিও গত কয়েক মাস ধরে সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে, এ বিষয়ে এতদিন কোনো মন্তব্য করেননি তারা।

সম্প্রতি এক অনুষ্ঠানে বেবি বাম্পসহ সোহিনীর কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা আরও জোরালো হয়। তবে তখনও বিষয়টি নিয়ে মুখ খোলেননি এই দম্পতি।

অবশেষে বিবাহবার্ষিকীর দিন নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন শোভন ও সোহিনী। ছবিগুলোতে ফুটে উঠেছে তাদের নতুন অতিথিকে ঘিরে উচ্ছ্বাস ও ভালোবাসার মুহূর্ত। ছবির ক্যাপশনে তারা লিখেছেন, ‘দুই থেকে তিন’-আর এতেই স্পষ্ট হয়ে যায়, প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন তারা।

ছবি প্রকাশের পরপরই শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভেসে যায় তাদের পোস্ট। টালিউডের সহশিল্পী, নির্মাতা, সংগীতশিল্পীসহ অসংখ্য ভক্ত নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, বিবাহবার্ষিকীতে এর চেয়ে আনন্দের উপহার আর হতে পারে না।

প্রেম, বিয়ে এবং এবার নতুন সদস্যকে স্বাগত জানানোর প্রস্তুতি, সব মিলিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন শোভন গাঙ্গুলি ও সোহিনী সরকার।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‘আপনাকে খুশিতে চুমু খেতে চাইবে নাকি পদত্যাগ চাইবে?’
ছবি: সংগৃহীত
২৫ বছর পর থিয়েটারে নওয়াজউদ্দিন
ছবি: সংগৃহীত
‘চেয়ারে বসলেই কি মানুষের বিবেক-বুদ্ধি লোপ পায়?’