• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি    ৩ জুলাই ২০২৬, ০৬:৩৮ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

নীলফামারীর জলঢাকায় বাস শ্রমিকদের দুই সংগঠনকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (০৩ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রশাসনের আদেশ অনুযায়ী, শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জলঢাকা পৌরসভার সেন্ট্রাল বাসস্ট্যান্ড ও এর আশপাশ এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময় পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে অস্ত্র, লাঠিসোঁটা কিংবা যেকোনো ধরনের দেশীয় অস্ত্র বহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত ও সম্ভাব্য সহিংসতা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জলঢাকা বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে ‘বাস মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়ন’ (রেজি নং ২২০) এর একটি কার্যালয় রয়েছে। এর মধ্যে ‘বাস মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়ন’ (রেজি নং ৩৪৪৬) নামে আরেকটি সংগঠন পৌর এলাকার পেট্রোল পাম্পসংলগ্ন স্থানে নতুন কার্যালয় উদ্বোধনের ঘোষণা দেয়।

এ ঘোষণাকে কেন্দ্র করে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি অবস্থানের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করেছে।

১৪৪ ধারা জারির পর থেকেই বাসস্ট্যান্ড ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করলেও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে পরিস্থিতির কারণে ওই রুটে দূরপাল্লার যান চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম বলেন, “জনশৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে।” তিনি সব পক্ষকে আইন মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‘জাল যার, জলা তার’ নীতি বাস্তবায়ন হচ্ছে: টুকু
সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদ ও স্বপদে পুনর্বহালের দাবি অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ। ছবি: সংগৃহীত
অভিযোগ ‘ষড়যন্ত্রমূলক’, ন্যায়বিচারের দাবি অধ্যক্ষের
কৃষিজমিতে ব্যবহৃত চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় সেচ কার্যক্রম নিয়ে উদ্বেগে স্থানীয় কৃষকরা। ছবি: ভিওডি বাংলা
যাদবপুরে এক রাতেই চার ট্রান্সফরমার চুরি