• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বন্যাদুর্গতদের পুনর্বাসন শুরু, সরকারের সহায়তা চলবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুলাই ২০২৬, ১২:৪৯ পি.এম.
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: ভিওডি বাংলা
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তার পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমও শুরু করেছে সরকার বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

শুক্রবার (১৭ জুলাই) নগরের পতেঙ্গা এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, চলমান বন্যায় চট্টগ্রাম অঞ্চলের প্রায় সাত লাখ মানুষ বিভিন্নভাবে ক্ষতির মুখে পড়েছেন। তাদের মধ্যে ইতোমধ্যে প্রায় এক লাখ মানুষের কাছে সরকারি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ত্রাণ বিতরণ কার্যক্রম আরও বিস্তৃত করা হচ্ছে।

তিনি বলেন, দুর্গত মানুষের জন্য চাল, রান্না করা খাবার এবং শুকনো খাদ্যসামগ্রী সরবরাহ করা হচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের কাজও শুরু হয়েছে। পুনর্বাসন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বন্যার কারণে বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক দ্রুত মেরামত ও যান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে সংস্কারকাজও শুরু হয়েছে।

ত্রাণ বিতরণ শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী পতেঙ্গা থেকে চন্দনাইশের উদ্দেশে রওনা দেন। এরপর তিনি সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ এবং সার্বিক পরিস্থিতি পরিদর্শন করবেন।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী ‘স্থানীয় সরকার নির্বাচনের তফসিল সেপ্টেম্বর-অক্টোবরে’
জিয়াউর রহমানের খুনি মোজাফফরকে নিয়ে সেনাবাহিনীর সিদ্ধান্ত জানাল আইএসপিআর
জিয়াউর রহমানের খুনি মোজাফফরকে নিয়ে সেনাবাহিনীর সিদ্ধান্ত জানাল আইএসপিআর
ছবি: সংগৃহীত
যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমানের খুনি মোজাফফর