• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২১ জুলাই ২০২৬, ০৮:৪৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে মানবিক কর্মকাণ্ড পরিচালনার স্বীকৃতিস্বরূপ অঙ্গীভূত আনসার সদস্য সারোয়ারকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বাহিনীর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সারোয়ারের হাতে এ সম্মাননা তুলে দেন।

আনসার সদর দপ্তর জানায়, দায়িত্ব পালনের পাশাপাশি সারোয়ার দীর্ঘদিন ধরে নিজের উপার্জনের একটি অংশ অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করে আসছেন। তিনি নিয়মিত খাদ্য সহায়তা, পথশিশুদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা, শীতবস্ত্র বিতরণ, মুমূর্ষু রোগীদের জন্য রক্ত সংগ্রহে সহায়তা এবং যুবসমাজের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছেন।

অনুষ্ঠানে মহাপরিচালক সারোয়ারের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক দায়িত্ব পালনের মধ্য দিয়েই একজন সদস্যের প্রকৃত সেবার পরিচয় প্রতিফলিত হয়। সারোয়ারের এই সম্মাননা বাহিনীর অন্যান্য সদস্যদেরও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নিতে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/এমএস

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
ছবি: সংগৃহীত
ম্যানিলায় জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
ছবি: সংগৃহীত
আমরা কোনো দেশের দাস হয়ে থাকব না: ইশরাক হোসেন