{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আন্তর্জাতিক অপরাধীচক্রের সদস্য পুলিশ কর্মকর্তা, অবশেষে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক    ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের পাঞ্জাবে আন্তর্জাতিক অপরাধীচক্রের সঙ্গে সম্পৃক্ততা ও চাঁদাবাজির অভিযোগে পুলিশ কর্মকর্তা গুরিন্দরজিৎ সিং নাগরাকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) তথ্যের ভিত্তিতে তদন্ত শেষে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ ওঠার সময় গুরিন্দরজিৎ সিং নাগরা পাঞ্জাবের হোশিয়ারপুর জেলার টান্ডা থানার স্টেশন হাউস অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগের পর তাকে প্রথমে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

মার্কিন বিচার বিভাগের অভিযোগে বলা হয়েছে, গুরিন্দরজিৎ সিং নাগরা পাঞ্জাবভিত্তিক ‘জগ্গু ভগবানপুরিয়া’ অপরাধীচক্রের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি গ্যাংয়ের সদস্যদের কাছ থেকে তথ্য নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে চাঁদা আদায় করতেন।

মার্কিন বিচার বিভাগ গত ৭ জুলাই প্রকাশিত অভিযোগপত্রে মোট ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনে। এর পর যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে ‘অপারেশন হার্ড বল’ নামে যৌথ অভিযানে ৫০টির বেশি স্থানে অভিযান চালিয়ে ভারতীয় অপরাধীচক্রের ২৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের তালিকায় ছিলেন গুরিন্দরজিৎ সিং নাগরাও।

অভিযোগে আরও বলা হয়েছে, গত জানুয়ারিতে পাঞ্জাবে এক ব্যবসায়ী হত্যার তদন্তকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী একটি পরিবারের কাছে ৪ কোটি রুপি চাঁদা দাবি করেন তিনি। টাকা না দিলে ভারতে থাকা তাদের স্বজনদের হত্যা মামলায় আসামি করার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় ওই পরিবারের কাছ থেকে ১৬ লাখ রুপি আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
তাপপ্রবাহে বেলজিয়ামে ১৫ দিনে প্রায় ২ হাজার মৃত্যু
ছবি: সংগৃহীত
ইরানের লারাক দ্বীপের নৌ-নিয়ন্ত্রণ টাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: সংগৃহীত
ইরানের ১০ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি জর্ডানের