• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

পুলিশের গাড়ি আটকে ভাইরাল, কে এই রিয়া আহির

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৬, ০৭:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে চলমান শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে পুলিশের একটি ভ্যানের সামনে দাঁড়িয়ে আটক শিক্ষার্থীদের মুক্ত করতে বাধ্য করার ঘটনায় আলোচনায় এসেছেন ২৭ বছর বয়সী রিয়া আহির। তার সাহসী পদক্ষেপের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

বুধবার দাদারের শিবাজি পার্ক এলাকায় বিক্ষোভ চলাকালে পুলিশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে একটি ভ্যানে তুলছিল। সেই সময় রিয়া আহির ভ্যানটির সামনে দাঁড়িয়ে সেটি এগোতে বাধা দেন। পরে আটক শিক্ষার্থীদের ছেড়ে দেয় পুলিশ।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে রিয়া বলেন, তিনি বন্ধুদের সঙ্গে বিক্ষোভে যোগ দিতে গিয়েছিলেন। পথে একটি পুলিশ ভ্যানে গাদাগাদি করে শিক্ষার্থীদের নিয়ে যেতে দেখে তিনি এগিয়ে যান।

তার ভাষায়, "ভ্যানটি পুরোপুরি ভর্তি ছিল। শিক্ষার্থীরা ভেতর থেকে স্লোগান দিচ্ছিল, চিৎকার করছিল।"

রিয়া জানান, তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে জানতে চান আটক শিক্ষার্থীদের জন্য কোনো গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না। কিন্তু পুলিশ এর কোনো জবাব দিতে পারেনি।

এরপর তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে ভ্যানটির সামনে দাঁড়িয়ে পড়েন।

"আমি মনে করেছি, একজন সচেতন নাগরিক হিসেবে যদি আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি, তাহলে নিজের দায়িত্ব পালন করতে ব্যর্থ হব," বলেন তিনি।

তিনি আরও বলেন, "আমি এটা করতে পেরেছি কারণ জানতাম পুলিশ আইন মেনে কাজ করছে না। তাই সবাইকে বলব, নিজের অধিকার সম্পর্কে জানুন।"

রিয়া ভ্যানের সামনে দাঁড়িয়ে 'ইনকিলাব জিন্দাবাদ' এবং 'ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করুন' স্লোগানও দেন। এ সময় আশপাশে থাকা অনেক মানুষ তার সঙ্গে যোগ দেন এবং তাকে উৎসাহ দেন।

ভাইরাল ভিডিও প্রসঙ্গে রিয়া বলেন, অনেকে জেনারেশন-জেডকে সব সময় ছবি বা ভিডিও ধারণের জন্য সমালোচনা করেন। কিন্তু এ ধরনের ঘটনা প্রমাণ করে, মোবাইল ফোনে ভিডিও ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ।

"ক্যামেরা থাকলে কী ঘটছে তার প্রমাণ থাকে," বলেন তিনি।

সরকারের ভূমিকারও সমালোচনা করেন রিয়া। তার মতে, শিক্ষার্থীদের ওপর কঠোর অবস্থান নেওয়া সরকারের বড় ধরনের ভুল।

তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উদ্দেশে বলেন, "ভুল স্বীকার করুন, দায়িত্ব নিন এবং পদত্যাগ করুন।"

রিয়া জানান, ঘটনার পর দেশজুড়ে অসংখ্য মানুষ তাকে ফোন ও বার্তা পাঠিয়ে সমর্থন জানিয়েছেন। তিনি এটিকে একদিকে যেমন সম্মানের বিষয় মনে করছেন, অন্যদিকে এটিকে একটি বড় দায়িত্ব বলেও উল্লেখ করেছেন।

ভারতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন জোরদার হয়েছে। আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাহুল গান্ধীর বাসভবনে 'ইন্ডিয়া' জোটের বৈঠক
ছবি: সংগৃহীত
বিক্ষোভকারীদের মাদক মামলার হুমকি, মুম্বাই পুলিশকে বরখাস্ত
ছবি: সংগৃহীত
জাতিসংঘের পরবর্তী মহাসচিব হতে লড়াইয়ে ৬ প্রার্থী, এগিয়ে কে?