• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মাতারবাড়ী প্রকল্পের চুরি হওয়া দেড় টন ক্যাবল উদ্ধার করল আনসার

নিজস্ব প্রতিবেদক    ২ জুলাই ২০২৬, ১০:২১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে আনসারের দুটি পৃথক অভিযানে প্রায় দেড় টন চুরিকৃত মূল্যবান ক্যাবল উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) ভোরে মহেশখালীর এই বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তর থেকে এ ক্যাবল উদ্ধার করেন আনসার সদস্যরা।

প্রথম অভিযানটি চলে রাত আড়াইটায়, যখন প্রকল্প এলাকার একটি অংশ থেকে ক্যাবল নিয়ে দেওয়াল টপকে পালাচ্ছিল ৪-৫ জন চোর। সিসিটিভি ক্যামেরায় বিষয়টি ধরা পড়ামাত্র আনসারের স্ট্রাইকিং ফোর্স ধাওয়া করলে চোরচক্র পাশের কোহেলিয়া নদীর তীরের জঙ্গলে মালামাল ফেলে পালিয়ে যায়। সেখান থেকে দুই বান্ডেল ক্যাবল উদ্ধার করা হয়।

এর ঠিক দেড় ঘণ্টা পর, ভোর চারটার দিকে উত্তর মহরিগনা এলাকার ৪ নম্বর ওয়াচ টাওয়ারের কাছে আবারও হানা দেয় চোরচক্র। এবারও নিয়ন্ত্রণ কক্ষের তথ্যের ভিত্তিতে আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অভিযান চালালে চোররা মালামাল ফেলে চলে যায়। ঘটনাস্থল থেকে প্রায় এক টন ওজনের মূল্যবান ক্যাবল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ক্যাবল পরবর্তীতে বিদ্যুৎ প্রকল্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। দুটি অভিযানেই আনসার টহল দলে ছিলেন এপিসি শামীম উদ্দিন, আনসার নবী মিয়া ও আনসার মাঈন উদ্দিন। দেশের গুরুত্বপূর্ণ এই মেগা প্রকল্পের নিরাপত্তা রক্ষা এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আনসার বাহিনীর এমন তৎপরতা ও বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছে কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/আরআই/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
এইচএসসি পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থীর মৃত্যু
সংবাদ সম্মেলনে কথা বলছেন সড়ক, সেতু ও রেল পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত
পরিকল্পনা অনুযায়ী পদ্মা রেল সেতুর মাটি অপসারণ চলছে: রবিউল আলম
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
হাজতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামি বাহির থেকে গ্রেপ্তার