• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

'কারো পরাজয়ে উন্মাদের মত উল্লাস করতে হয় না'

ভিওডি বাংলা ডেস্ক    ৮ জুলাই ২০২৬, ০১:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ট্রল ও উদযাপনের ঢেউ, তখন ব্যতিক্রমী বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আর্জেন্টিনা সমর্থক এই অভিনেতা বলেছেন, প্রতিপক্ষের হার নিয়ে উন্মাদনা নয়, বরং তাদের প্রতি সহমর্মিতা দেখানোই একজন প্রকৃত ক্রীড়াপ্রেমীর বৈশিষ্ট্য।

মঙ্গলবার (০৭ জুলাই) রাতে গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী তার নিজের ফেসবুকে একটি পোস্টে লেখেন, 'কারো পরাজয়ে উন্মাদের মত উল্লাস করতে হয় না,সমব‍্যাথী হতে হয়,অন্ততঃ সেটা না পারলে শান্ত থাকতে হয় অথবা শান্ত্বনা দিতে হয়! ব্রাজিলের পরাজয়ে সত‍্যি আমি মর্মাহত হয়েছি, বিন্দুমাত্র উল্লাস করিনি! আমরা সৌভাগ্যবান প্রজন্ম,কারন একই সাথে অনেক লিজেন্ড ফুটবলারের খেলা দেখতে পেরেছি অনেকগুলো বিশ্বকাপে।'

চঞ্চল চৌধুরীর ফেসবুক পোস্ট

তিনি আরও লেখেন, 'আমরা হয়তো আর নেইমার,রোনাল্দো,এমবাপ্পে বা মেসির মত আরো অনেক তারকা ফুটবলারকে হয়তো পরের বিশ্বকাপে পাবো না! কিন্তু যতদিন বেঁচে থাকবো,এদের দৃষ্টি নন্দন খেলার যাদু আমাদের চোখে লেগে থাকবে,স্মৃতি হয়ে থাকবে।
আজকের খেলায় মেসির জন‍্য শুভ কামনা,আর্জেন্টিনার জন‍্য ভালোবাসা।
আসুন একটি সুন্দর খেলা উপভোগ করি'

উল্লেখ্য, এর আগেও নিজের আঁকা লিওনেল মেসির প্রতিকৃতি প্রকাশ করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। চঞ্চল চৌধুরীর আর্জেন্টিনা ও মেসিপ্রীতি নতুন নয়। সেই ভালোবাসার ধারাবাহিকতায় ক্রীড়াসুলভ মনোভাবের বার্তা দিলেন চঞ্চল চৌধুরী।

ভিওডি বাংলা/ তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনেতা অপূর্ব ও নিলয়। ছবি: সংগৃহীত
ব্রাজিল ভক্তের আত্মহত্যা নিয়ে যা বললেন অপূর্ব-নিলয়
অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা
আর্জেন্টিনার ভক্ত হয়েও মিশরের জয় চান বর্ষা!
ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় আহত পরিচালক এফ আই মানিক