• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
সুন্দর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০০ শালিক হত্যায় চারজনের বিরুদ্ধে মামলা স্বাধীন গণমাধ্যমের নীতিমালায় সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন মিশন, লিগ মাতাবেন সাকিব শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক যুদ্ধ শেষের সিদ্ধান্ত তেহরানের হাতে, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা নতুন কুঁড়ি স্পোর্টস, বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শিল্পকারখানা ও বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকট রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া শুরু, ভারপ্রাপ্ত স্পিকারের কাছে ইসির চিঠি

আইনশৃঙ্খলার উন্নতি ছাড়া নতুন বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৭ পি.এম.
শেয়ার করুন 0
বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

দেশে কাঙ্ক্ষিত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত না হলে নতুন দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য, বিনিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো স্থিতিশীল পরিবেশ ও নিরাপত্তা। এ কারণে সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়নের ভিত্তি হলো শক্তিশালী আইনশৃঙ্খলা ব্যবস্থা। বিনিয়োগকারীরা সবসময় নিরাপদ ও স্থিতিশীল পরিবেশে বিনিয়োগ করতে আগ্রহী। জানমালের নিরাপত্তা নিয়ে সামান্য অনিশ্চয়তা থাকলেও বিদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি দেশীয় উদ্যোক্তারাও নতুন বিনিয়োগে নিরুৎসাহিত হন।

বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করে তিনি বলেন, সিইআইজেডসহ দেশের সব অর্থনৈতিক অঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। শিল্পাঞ্চলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। কোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা বরদাশত করা হবে না বলেও তিনি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ সময় বাংলাদেশ চীনা অর্থনৈতিক অঞ্চলের চেয়ারম্যান ওয়াং বেংকিয়ান, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) ভাইস প্রেসিডেন্ট লি চাংগুই, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ইয়েন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামসহ স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, আনোয়ারায় গড়ে ওঠা এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি পুরোপুরি চালু হলে দেশে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক বিনিয়োগ আসার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তারা মনে করেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
ফাইল ছবি
লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল, মানতে হবে ৩ শর্ত
ছবি: সংগৃহীত
শাপলা চত্বরের অভিযান ছিল পূর্বপরিকল্পিত: চিফ প্রসিকিউটর