এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের নামের বানান সংশোধন এবং বাংলা সনদ ইংরেজি সংস্করণে রূপান্তরের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
রোববার (১২ জুলাই) অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামানিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্মতারিখ সংশোধনের আবেদন সংশ্লিষ্ট অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাধ্যমে অধিদপ্তরে জমা দেওয়া হচ্ছে।
আবেদন যাচাই-বাছাই করে দেখা গেছে, অনেক আবেদনকারীর দাখিল বা মাধ্যমিক সনদ এবং জাতীয় পরিচয়পত্রে নামের বানানের মিল নেই। এছাড়া অনেকের সনদ ও জাতীয় পরিচয়পত্রে নামের বানানে ভুল রয়েছে। আবার অনেক আবেদনকারীর দাখিল বা মাধ্যমিক সনদ বাংলা ভাষায় হওয়ায় আবেদন নিষ্পত্তিতে জটিলতা তৈরি হচ্ছে।
অধিদপ্তর জানিয়েছে, সনদ ও জাতীয় পরিচয়পত্রে নামের বানানের অসঙ্গতি এবং বাংলা ভাষার সনদের কারণে জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় আবেদনকারীদের দাখিল বা মাধ্যমিক সনদ এবং জাতীয় পরিচয়পত্রে থাকা নামের বানান সংশোধন করে, বাংলা সনদের পরিবর্তে ইংরেজি সনদ সংগ্রহের পর পুনরায় আবেদন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য