• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রাথমিক বৃত্তিতে মিলবে দ্বিগুণ অর্থ

ভিওডি বাংলা ডেস্ক    ১২ জুলাই ২০২৬, ০৬:৪৭ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সুখবর। ট্যালেন্টপুল ও সাধারণ উভয় ক্যাটাগরির বৃত্তির অর্থ দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই হার ২০২৬ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে কার্যকর হবে।

রোববার (১২ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহীনা ফেরদৌসী।

বর্তমান নিয়ম অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ২২৫ টাকা এবং মাসে ৩০০ টাকা করে পেয়ে থাকে। অন্যদিকে সাধারণ ক্যাটাগরির শিক্ষার্থীরা এককালীন ২২৫ টাকা এবং মাসিক ২২৫ টাকা পান।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের বৃত্তি পরীক্ষা থেকে ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ৪৫০ টাকা এবং মাসিক ৬০০ টাকা করে পাবেন। আর সাধারণ ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্তরা এককালীন ৪৫০ টাকা ও মাসিক ৪৫০ টাকা করে পাবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১০০ নম্বরের হয় এবং পরীক্ষার সময় দুই ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষায় বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে মূল্যায়ন করা হয়। প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০। এই বৃত্তির মেয়াদ তিন বছর বা অষ্টম শ্রেণি পর্যন্ত কার্যকর থাকে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতীকী ছবি
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)
পাঠ্যপুস্তকে বড় পরিবর্তন আনছে এনসিটিবি
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
খিচুড়ি রান্না করতে বিদেশ যাওয়ার দিন শেষ: শিক্ষামন্ত্রী