নতুন কুঁড়ি স্পোর্টস, বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে বিজয়ী খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন।
সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল, ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা।’
অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আর্মি স্টেডিয়ামের পুরো মাঠ প্রদক্ষিণ করেন এবং গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোরদের অভিবাদনের জবাব দেন। পরে তিনি খুদে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন ও হাত মেলান। এ সময় স্টেডিয়ামে উপস্থিত স্কুলশিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পাশাপাশি স্কুলশিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ ডিসপ্লিও উপভোগ করেন।
উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরের যাত্রা শুরু হয়।
দেশব্যাপী উপজেলা ও জেলা পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। প্রতিভা বাছাই শেষে তাদের নিয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ভিওডি বাংলা/এএইচএস/এমএস









মন্তব্য