• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুলাই নিয়ে অপপ্রচার ও ব্যবসা বন্ধ করতে হবে: শান্তা ফারজানা

নিজস্ব প্রতিবেদক    ৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ পি.এম.
"জুলাইকে ব্যবহার করে হামলা, মামলা ও মবের প্রতিবাদে" আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শান্তা ফারজানা। ছবি: ভিওডি বাংলা
"জুলাইকে ব্যবহার করে হামলা, মামলা ও মবের প্রতিবাদে" আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শান্তা ফারজানা। ছবি: ভিওডি বাংলা

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে আহত ও নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নতুনধারা বাংলাদেশ (এনডিবি)-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। তিনি দাবি করেন, সরকারি বিভিন্ন সংস্থার তথ্যের সঙ্গে প্রচারিত সংখ্যার অসঙ্গতি রয়েছে এবং এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। 

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় রাজধানীতে নতুনধারা বাংলাদেশের (এনডিবি) কেন্দ্রীয় কার্যালয়ে "জুলাইকে ব্যবহার করে হামলা, মামলা ও মবের প্রতিবাদে" আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শান্তা ফারজানা বলেন, সরকারি গেজেট, স্বাস্থ্য অধিদপ্তর এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী আহতের সংখ্যা ভিন্ন ভিন্ন হলেও কোথাও ৩০ হাজার আহতের তথ্য নেই। তাঁর দাবি, এ ধরনের সংখ্যা প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, জুলাই আন্দোলনকে 'যুদ্ধ' হিসেবে আখ্যায়িত করারও কোনো যৌক্তিকতা নেই। তাঁর ভাষ্য, যুদ্ধ রাষ্ট্র, সার্বভৌমত্ব, পতাকা ও ভূখণ্ড রক্ষার সঙ্গে সম্পর্কিত; তাই জুলাইকে যুদ্ধ বলা ইতিহাসের বিকৃতি।

এনডিবির এই নেতা দাবি করেন, জুলাই আন্দোলনের আড়ালে একটি রাজনৈতিক ষড়যন্ত্র বাস্তবায়িত হয়েছে এবং এর মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতার পরিবেশ তৈরি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, আন্দোলনের পর দেশে মব সন্ত্রাস, ধর্মীয় উসকানি ও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা বেড়েছে।

শান্তা ফারজানা বলেন, "জুলাইকে কেন্দ্র করে যারা সহিংসতা ছড়াচ্ছে এবং রাজনৈতিকভাবে ফায়দা লুটছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যারা প্রকাশ্যে সহিংসতার আহ্বান দিচ্ছে বা হত্যার হুমকি দিচ্ছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে।"

নিজেদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "মামলা বা হুমকি দিয়ে সত্য কথা বলা থেকে আমাদের বিরত রাখা যাবে না। আমরা সাদাকে সাদা এবং কালোকে কালোই বলব।"

তিনি আরও বলেন, "দেশের মানুষের আবেগ ও চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে জনগণের কল্যাণে কাজ করতে হবে। জুলাইকে কেন্দ্র করে বিভাজন নয়, জাতীয় ঐক্য প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি।"

ভিওডি বাংলা/এম আই/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত করেন রবিউল আলম। ছবি: ভিওডি বাংলা
অবিলম্বে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ শেষ হবে: সেতুমন্ত্রী
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। ছবি: ভিওডি বাংলা
জাদুঘরে জাপানি স্থপতির নকশায় নির্মাণ হবে গ্রন্থাগার