• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

মাদারীপুরে বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর

  মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৩:০৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদারের বাসায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলার বিষয়ে সোহরাব হাওলাদার বলেন, শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর বণিক সমিতির পুনর্গঠিত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে আমি উপদেষ্টা ছিলাম। কমিটি গঠনকে কেন্দ্র করে কেউ বিক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে আমার বাসায় হামলা চালিয়ে থাকতে পারে।

শুক্রবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে ৩০ থেকে ৪০ জনের একটি মুখোশধারী দল হঠাৎ সোহরাব হাওলাদারের বাসায় হামলা চালায়। এ সময় তারা বাড়ির প্রধান ফটক, দরজা-জানালা ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে। এছাড়াও দু'টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারা এবং কী কারণে হামলা করেছে এ বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। 

ওসি আর বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি মামলা দায়ের করেন, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

ভিওডি বাংলা/মহিবুল আহসান লিমন/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ
শ্রীপুর সীমান্তে বিজিবির নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত। ছবি-ভিওডি বাংলা
শ্রীপুর সীমান্তে ৭ জনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ
ছবি: সংগৃহীত
বান্দরবানে নৌকা ডুবে পর্যটক নিখোঁজ