• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চার মাসে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পদ ৮ গুণ বেড়েছে: নাহিদ ইসলাম সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা ৪৬ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের সিটি গ্রুপের চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জুলাই শহীদ জাহিদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা গ্লোবাল গেটওয়ে ফোরামে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী

জুলাইকে ব্যর্থ করতে জঙ্গি নাটক সাজানো হচ্ছে: আহমদ আবদুল কাইয়ূম

নিজস্ব প্রতিবেদক    ৭ জুলাই ২০২৬, ০৭:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহমদ আবদুল কাইয়ূম দাবি করেছেন, জুলাই আন্দোলনকে ব্যর্থ ও প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে নতুন করে ‘জঙ্গি নাটক’ সাজানোর চেষ্টা চলছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণের এক সভায় তিনি এ মন্তব্য করেন।

আহমদ আবদুল কাইয়ূম বলেন, জুলাই আন্দোলনে ইসলামি মূল্যবোধে উদ্বুদ্ধ মানুষের সক্রিয় অংশগ্রহণ আন্দোলনের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তিনি অভিযোগ করেন, কিছু ধর্মপ্রাণ তরুণের শারীরিক অনুশীলনকে আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি প্রশিক্ষণ হিসেবে উপস্থাপন করছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির প্রচেষ্টা।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে সাধারণ মানুষের নিরাপত্তা ও আস্থার সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে কাইয়ূম বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব না হলে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথাও বিবেচনা করা উচিত।

সভায় ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার সঞ্চালনা করেন। এতে সংগঠনের সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, দফতর সম্পাদক অধ্যাপক ফজলুল হক মৃধা, প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক জিয়াউল আশরাফ, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক মাওলানা কামাল হোসেন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক শেখ আবু তাহের এবং সহ-দফতর সম্পাদক মাওলানা নিজামুদ্দিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সংসদ ভবনে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজন, বাম জোটের ক্ষোভ
ছবি: সংগৃহীত
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, রাজধানীতে মশাল মিছিল
ছবি: সংগৃহীত
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৩