• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক    ৬ জুলাই ২০২৬, ১১:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাভারে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টায় সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ সময় মঞ্চে এনসিপি আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপি সদস্যসচিব সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এনসিপি ঢাকা জেলার আয়োজনে সোমবার রাতে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘জুলাই পদযাত্রা অনুষ্ঠান ও সমাবেশের আয়োজন করা হয়। এনসিপির ঢাকা জেলা কমিটির আহ্বায়ক নাবিলা তাসনিমের বক্তব্য চলাকালীন সময়ে হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- শাহীন খন্দকার (৩০), জসীম উদ্দিন (২৬) এবং মোহাম্মদ শাহাদাত হোসেন (৪০)।

ককটেল বিস্ফোরণের পর পরই এনসিপি নেতাকর্মী-সমর্থক এবং মঞ্চের সামনে থাকা লোকজন আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়েন। তারা এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন।

এদের মধ্যে গুরুতর আহত এনসিপি কর্মী শাহীন খন্দকারকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের পর নেতাকর্মীরা আবার একত্রিত হন। তখন তারা নাহিদ ইসলামের নেতৃত্বে প্রশাসনের উপস্থিতিতে হামলার বিচার দাবিতে মিছিল নিয়ে সাভার মডেল থানা সামনে গিয়ে জড়ো হন।

পরে সেখান থেকে নাহিদ ইসলাম ও এনসিপি নেতাকর্মীরা হাসপাতালে যান আহতদের দেখতে।

ভিওডি বাংলা/আরআই/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ব্যক্তিস্বার্থ নয়, দেশ গড়াই এখন প্রধান লক্ষ্য: শামসুজ্জামান দুদু
ছবি: সংগৃহীত
আবুল কাসেম ফজলুল হক ছিলেন মধ্যপন্থার পথপ্রদর্শক: মঞ্জু
ছবি: সংগৃহীত
যুবদলের সভায় সভাপতি-সম্পাদকের বাকবিতণ্ডা