• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ২ জুলাই ২০২৬, ০৬:০৪ পি.এম.
মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের বৈঠক
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন যুবদলের পদবঞ্চিত নেতারা। এ সময় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে স্মারকলিপি দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানান তারা।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৮টা ৪০ মিনিট থেকে ৯টা পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হেয়ার রোডের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে যুবদলের ৩০-৩৫ জন পদবঞ্চিত নেতা অংশ নেন।

বৈঠকে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন- ছাত্রদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, জাকির হোসেন খান, যুবদলের সাবেক গ্রাম সরকারবিষয়ক সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম রিয়ন, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, সহসাংগঠনিক সম্পাদক দেওয়ান অলি উদ্দিন সুমন, যুবদলের সাবেক সহশিল্পবিষয়ক সম্পাদক মোহাম্মদ আসাদুল আলম টিটু, সহক্রীড়াবিষয়ক সম্পাদক বি এম আমান উল্লাহ বিপুল, সহসাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক, সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বাছেদুর রহমান সোহেল, গণশিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুর রহিম, পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক মাহমুদুল ইসলাম হিমেল, যুবদল সদস্য সরকার মামুন, শাহিনুজ্জামান মিন্টু, সেলিম হোসাইন মুন্না আকন্দ, মিজান খান, দুলাল হোসেন।

আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, মিজানুর রহমান সোহাগ, সাবেক সহ-সাধারণ সম্পাদক মেজবাউল আলম, যুবদলের সাবেক সদস্য শাহীন আকন্দ, ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খান শাহীন, মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ আরিফ, আনোয়ার জাহিদ, সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাসুদ সরকার, সাবেক সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, সাবেক সহসাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত, সবুর খান সাগর, সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মিরাজ আজিম, সাবেক জলবায়ুবিষয়ক সম্পাদক স্বপন মণ্ডল, সাবেক সহক্রীড়াবিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম মাসুম, সহক্রীড়া সম্পাদক রবিউল হাসান আরিফ, জবির দর্শন বিভাগের সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খন্দকার আমিনুল হক কাকন।

এছাড়া বৈঠকে অংশ নেন- ঢাবি ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম নাহিদ, সাবেক সহ-সভাপতি ফরিদ খান, ছাত্রদলের সাবেক সদস্য মহিবুল্লাহ জয়, খলিলুর রহমান জনি, ঢাবি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শরিফ আল ফরহাদ দীপু, ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফজলুল হক নিরব, সাবেক যুব সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রোকন, সাবেক সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক বেসরকারি বিষয়ক সম্পাদক ইয়াকুব রাজু, সাবেক সহসাংগঠনিক সম্পাদক শফিউল আজম, ঢাবি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিশ্বজিৎ ভদ্র, ছাত্রদলের সাবেক সদস্য এম কামরুল হাসান, মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ খান, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মাতব্বর, জহুরুল হক হল শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি খসরু আহমেদ হিরন, সাবেক ছাত্রনেতা সেলিম রেজা, মাসুদ রানা, মানিক হোসেন, এমদাদুল হক পারভেজ, ইমদাদুল হক, জাহিদ হাসান হিরন, নজরুল ইসলাম, মহিউদ্দিন বেগ সুজন, কবির আহমেদ, সাবেক ছাত্রনেতা আমির হোসেন বাদশা এবং হাসান জাহিদ হিরন প্রমুখ।

ভিওডি বাংলা/এএইচ/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের লোগো
ছাত্রদলে থাকছে না ঢাবি আধিপত্য, ‘সুপার ফাইভে’ নারী নেতৃত্ব!
রামিসার মায়ের খোঁজ নিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক
রামিসার মায়ের খোঁজ নিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক
মিরপুরের কাউন্দিয়া সিন্নিরটেক ল্যান্ডিং স্টেশনের ইজারাদারের কার্যক্রমের শুভ উদ্বোধনে বক্তব্য দেন সানজিদা ইসলাম তুলি। ছবি: ভিওডি বাংলা
জনগণের আস্থা বাস্তবায়নে কাজ করছে সরকার: তুলি