{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডিসি অফিসের বন্ধ গেট খুলে দিতে ঢাকা বারের চিঠি

আদালত প্রতিবেদক    ২০ জুলাই ২০২৬, ০৯:০১ পি.এম.
ঢাকা আইনজীবী সমিতি
ফাইল ছবি

ঢাকা জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের মূল ভবনের নিচতলার দক্ষিণ পাশের বন্ধ থাকা গেইটগুলো অফিস চলাকালীন সময়ে পুনরায় খুলে দেওয়ার জন্য আবেদন জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার অ্যাসোসিয়েশন)।

সোমবার (২০ জুলাই) ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে এ আবেদন জানানো হয়েছে।

বারের সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান স্বাক্ষরিত ​আবেদনে উল্লেখ করা হয়, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের দক্ষিণ পাশেই ঢাকা জেলা ও দায়রা জজ আদালত অবস্থিত। তার পাশেই ঢাকা আইনজীবী সমিতিসহ অনান্য আদালত ভবন রয়েছে। যুগ যুগ ধরে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এই দক্ষিণ পাশের একাধিক গেইট দিয়ে বিচারপ্রার্থী সাধারণ জনগণ, বিজ্ঞ আইনজীবী এবং আদালত সংশ্লিষ্টরা নিয়মিত যাতায়াত করে আসছিলেন। পেশাগত কারণে আইনজীবীদের এই গেইটগুলো দিয়ে দিনে বহুবার যাতায়াত করতে হয়।

হঠাৎ করে গেইটগুলোতে তালা মেরে ও ইটের প্রাচীর তৈরি করে যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে প্রবীণ, অসুস্থ এবং হাঁটু ও কোমর ব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত বিজ্ঞ আইনজীবী ও বিচারপ্রার্থীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। বিকল্প পথে সিঁড়ি বেয়ে ওঠানামা করতে বয়োবৃদ্ধ ও অসুস্থদের চরম কষ্ট হচ্ছে। প্রতিদিন হাজার হাজার বিচারপ্রার্থী মানুষ, আইনজীবীসহ আদালত সংশ্লিষ্টরা ভোগান্তির শিকার হচ্ছেন।

আগে যে গেইট দিয়ে মাত্র ২-৩ মিনিটে ঢাকার জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত থেকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে পৌঁছানো যেত, এখন দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এর ফলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কোর্টসহ অন্যান্য নির্বাহী কোর্টে যেতেও সময় অপচয় হচ্ছে। বিচারপ্রার্থী ও আদালত সংশ্লিষ্টদের মূল্যবান সময়ও নষ্ট করছে।

​প্রশাসনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি আইনজীবী সমিতির পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে চিঠিতে আরও বলা হয়, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করাও প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত।

আইনজীবী সমাজ এবং সাধারণ বিচারপ্রার্থীদের মানবিক দিক বিবেচনা করে, অন্তত একটি গেইট জরুরি ভিত্তিতে পুনরায় খুলে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ছবি: সংগৃহীত
শাপলা চত্বর হত্যাযজ্ঞ তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনা-আজিজসহ ৪১ জনের নাম
হাইকোর্ট
একদিনে ৬৩৪০ পুরোনো মামলা নিষ্পত্তি
ছবি: সংগৃহীত
চেক প্রতারণার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান