• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হত্যাকাণ্ডের ঘটনাস্থলে নেওয়া হলো খামেনির মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক    ৩ জুলাই ২০২৬, ১১:৫৮ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ বহনকারী কফিনটি কোনো পূর্বঘোষণা ছাড়াই সেই স্থানে নেওয়া হয়েছে, যেখানে তিনি নিহত হয়েছিলেন। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)।

আইআরআইবির তথ্যমতে, একটি অঘোষিত অনুষ্ঠানের মাধ্যমে খামেনির মরদেহ ঘটনাস্থলে নেওয়া হয়। এদিকে তার বিদায় অনুষ্ঠানকে ঘিরে রাজধানী তেহরানে ব্যাপক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির দাবি, ৪ ও ৫ জুলাই অনুষ্ঠিতব্য বিদায় অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষের সমাগম হতে পারে।

এদিকে খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইরান সরকারের এক্সে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, গুতেরেস ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তিনি খামেনির মৃত্যুতে সমবেদনা জানান। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়, হরমুজ প্রণালির পরিস্থিতি, লেবাননের যুদ্ধবিরতি এবং চলমান কূটনৈতিক ইস্যু নিয়েও আলোচনা হয়।

অন্যদিকে, ঘানায় অবস্থিত ইরানের দূতাবাসও খামেনির স্মরণে বিশেষ শ্রদ্ধা জানিয়েছে। দূতাবাসের এক বার্তায় ২০১৬ সালে তেহরানে তৎকালীন ঘানার প্রেসিডেন্ট জন ড্রামানি মাহামার সঙ্গে খামেনির বৈঠকের কথা স্মরণ করা হয়।

দূতাবাস জানায়, ওই বৈঠকে খামেনি তেল বা বাণিজ্য চুক্তির পরিবর্তে আফ্রিকার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেহরানের একটি সড়কে টানানো আলী খামেনির বিশাল বিলবোর্ড। ছবি: এএফপি
খামেনির জানাজায় অংশ নিতে পারে ২ কোটির বেশি মানুষ
ছবি: সংগৃহীত
দামেস্কে বোমা বিস্ফোরণ, নিহত ৪
ছবি: সংগৃহীত
ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭