• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাকিস্তানে গভীর খাদে বাস, প্রাণ গেল ৪০ জনের

আন্তর্জাতিক ডেস্ক    ৩ জুলাই ২০২৬, ০৩:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত আটজন আহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, বাসটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের শেরানি জেলার দানা সার এলাকা থেকে যাত্রা শুরু করেছিল। খাইবার পাখতুনখোয়ায় প্রবেশের পর এটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি দ্রুত উদ্ধার তৎপরতা পরিচালনার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

ভিওডি বাংলা/আ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার
তেহরানের একটি সড়কে টানানো আলী খামেনির বিশাল বিলবোর্ড। ছবি: এএফপি
খামেনির জানাজায় অংশ নিতে পারে ২ কোটির বেশি মানুষ
ছবি: সংগৃহীত
দামেস্কে বোমা বিস্ফোরণ, নিহত ৪