• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি    ১৭ জুলাই ২০২৬, ০৭:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার যুবলীগ নেতা জাহিদুল ইসলাম হাওলাদার (৪২) কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। জানাজা ও দাফন শেষে প্যারোলের শর্ত অনুযায়ী তাকে আবারও বাগেরহাট জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে বাগেরহাট জেলা কারাগার কর্তৃপক্ষ নাশকতার মামলায় আটক জাহিদুল ইসলামকে সাময়িকভাবে প্যারোলে মুক্তি দেয়। পরে তিনি উপজেলার খারইখালী গ্রামের নিজ বাড়িতে গিয়ে মরহুমা মা সবেজান বিবির জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন।

পারিবারিক সূত্র জানায়, বার্ধক্যজনিত কারণে গতকাল বৃহস্পতিবার সবেজান বিবি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা জাহিদুল ইসলামের প্যারোলে মুক্তির আবেদন করেন।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও অনুমোদন শেষে শুক্রবার তাকে নির্ধারিত সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর প্যারোলের শর্ত অনুযায়ী জাহিদুল ইসলামকে পুনরায় বাগেরহাট জেলা কারাগারে নেওয়া হয়।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মানবিক বিবেচনা এবং প্রচলিত বিধি অনুসরণ করে প্রয়োজনীয় অনুমোদনের ভিত্তিতেই তাকে সাময়িকভাবে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/আর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ফুঁসছে কাপ্তাই লেক, কপাট খুললেই ফুলে উঠবে কর্ণফুলী
ছবি: সংগৃহীত
আনসারের মানবিকতায় পরিবারে ফিরলো অবুঝ শিশু
ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। ছবি: ভিওডি বাংলা
সবাইকে নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চাই: জাহিদ হোসেন