• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

আতিফ আসলামের প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রবেশে বাধা

  শাহাদাত হাওলাদার
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৬, ০৫:২৫ পি.এম.
শেয়ার করুন 3
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজধানীতে অনুষ্ঠিত আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্টকে কেন্দ্র করে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ উঠেছে। আয়োজকদের এই অব্যবস্থাপনা ও দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।  

কনসার্টের তথ্য ও আতিফ আসলামের উপস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করার কথা থাকলেও, অনুষ্ঠানস্থলে গণমাধ্যমকর্মীরা পৌঁছালে তাদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। পূর্বনির্ধারিত প্রেস ব্রিফিং কভার করতে যাওয়া বিভিন্ন টিভি চ্যানেল, প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকদের নিরাপত্তা কর্মী এবং আয়োজকদের বাধার মুখে পড়তে হয়।  

উপস্থিত একাধিক সাংবাদিক ক্ষোভ প্রকাশ করে জানান, আয়োজক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই তারা খবর সংগ্রহ করতে এসেছিলেন। কিন্তু অনুষ্ঠানস্থলে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর অযাচিতভাবে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি ও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। স্বাধীন সাংবাদিকতায় এবং তথ্যের অবাধ প্রবাহে এ ধরনের বাধা পেশাগত মর্যাদাহানিকর বলে মনে করছেন তারা।  

উল্লেখ্য, এর আগেও আতিফ আসলামের ঢাকায় আসা ও কনসার্ট আয়োজনকে কেন্দ্র করে সঠিক তথ্যের অভাব, শেষ মুহূর্তে ব্রিফিং বাতিল বা স্থান পরিবর্তনসহ নানাবিধ বিশৃঙ্খলার মুখোমুখি হতে হয়েছে সাংবাদিকদের। আয়োজকদের এ ধরনের অপেশাদার আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন বিনোদন সাংবাদিকরা এবং আয়োজকদের স্পষ্ট ব্যাখ্যা ও জবাবদিহিতার দাবি তুলেছেন।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নিউ ইয়র্কে "নয়া মানুষ"
ছবি: সংগৃহীত
বিনিয়োগের নিরাপত্তায় বাঁচবে চলচ্চিত্র শিল্প
ছবি: সংগৃহীত
‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’ দিয়ে আবারও ফিরলেন মুনমুন