• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাকিস্তানের বিমান হামলায় ক্ষুব্ধ ভারত, বলল ‘নির্লজ্জ আগ্রাসন’

আন্তর্জাতিক ডেস্ক    ৩০ জুন ২০২৬, ০৪:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলাকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। হামলাটিকে ‘বেপরোয়া ও নির্লজ্জ আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। নয়াদিল্লির অভিযোগ, এই হামলা শুধু আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর আঘাত নয়, বরং পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্যও হুমকি।

মঙ্গলবার (৩০ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পাকিস্তান দাবি করছে তারা সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালিয়েছে। তবে বাস্তবে হামলায় নারী ও শিশুসহ বহু নিরীহ বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, “পাকিস্তানের এই নির্লজ্জ আগ্রাসন আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি। এটি পাকিস্তানের দীর্ঘদিনের বেপরোয়া আচরণেরই প্রতিফলন এবং নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করতে সীমান্তের বাইরে মরিয়া সহিংসতা চালানোর একটি ব্যর্থ চেষ্টা।”

ভারত নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আফগানিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি নিজেদের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছে।

এদিকে তালেবান প্রশাসনের দাবি, রোববার গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত পাকিস্তানের চালানো ডাবল-ট্যাপ হামলায় আফগানিস্তানের পূর্বাঞ্চলের তিনটি প্রদেশে অন্তত ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬৩ জন।

অন্যদিকে পাকিস্তানের দাবি, ওই অভিযানে ২৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে। ইসলামাবাদ বলছে, নিহতরা করাচিতে সপ্তাহান্তে সংঘটিত প্রাণঘাতী হামলার সঙ্গে জড়িত ছিল। তবে আফগান কর্তৃপক্ষ আবারও তাদের ভূখণ্ডে এমন সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতির অভিযোগ নাকচ করেছে।

সূত্র: এনডিটিভি

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জার্মানিতে ভয়াবহ বন্দুক হামলায় প্রাণ গেল ৫ জনের
ছবি: সংগৃহীত
তিস্তা প্রকল্প নিয়ে দিল্লিকে বার্তা চীনের
ছবি: সংগৃহীত
পাল্টাপাল্টি হামলার পর আলোচনায় বসছে ওয়াশিংটন-তেহরান