• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
কলকাতায় বিক্ষোভের পর কড়া ব্যবস্থা, গুন্ডা দমন আইনে মামলা ড্যাফোডিলের প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্স-স্পেন, আগুন ছড়াচ্ছে শহরের দিকে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ইতিহাস বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী চট্টগ্রামে বস্তাভর্তি গুলি উদ্ধার একটি সংবাদপত্র সমাজের আয়না ও দেশের প্রতিচ্ছবি: ডিএসসিসি প্রশাসক রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা

গুলশানে র‍্যাবের অভিযানে বিদেশি ৪৭ লাখ টাকার মদসহ আটক ১

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৪:৫৩ পি.এম.
শেয়ার করুন 0
গুলশানে র‍্যাবের অভিযানে জব্দ করা বিদেশি মদ ও আটক পিকআপ। ছবি: সংগৃহীত
গুলশানে র‍্যাবের অভিযানে জব্দ করা বিদেশি মদ ও আটক পিকআপ। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৪৭ লাখ টাকা মূল্যের ৪৫৪ দশমিক ২৫ লিটার বিদেশি মদ জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১। এ সময় একটি পিকআপসহ মো. ইব্রাহীম (২১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ভোরে র‍্যাব-১-এর সিপিসি-১, উত্তরা ইউনিটের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, মহাখালী এলাকা থেকে একটি পিকআপে করে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ গুলশান-২ এলাকায় নেওয়া হবে। এমন তথ্য পাওয়ার পর ভোর সাড়ে ৫টার দিকে গুলশান-২-এর রোড নম্বর ১১৩-এ বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে র‍্যাবের আভিযানিক দল।

অভিযানের একপর্যায়ে সকাল প্রায় ৫টা ৫০ মিনিটে একটি হলুদ রঙের পুরোনো পিকআপ চেকপোস্ট অতিক্রমের সময় সেটিকে থামানো হয়। পরে গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, জব্দ করা মদের পরিমাণ ৪৫৪.২৫ লিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৭ লাখ টাকা। এ ঘটনায় পিকআপের চালক মো. ইব্রাহীম (২১)কে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার মুন্সিরহাট এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদক পরিবহনের অভিযোগের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব। তবে এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

র‍্যাব আরও জানায়, উদ্ধার করা বিদেশি মদ, জব্দ করা পিকআপ এবং গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।

সংস্থাটি বলছে, মাদক নির্মূল ও মাদক চোরাচালান রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সংঘবদ্ধ মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে র‍্যাব।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহজালালে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় গ্রেপ্তার
শাহজালালে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় গ্রেপ্তার
মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি বোমা উদ্ধার
মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি বোমা উদ্ধার
মিরপুরে গোলাগুলি, যুবদল নেতাসহ আহত ২
মিরপুরে গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২