• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এক বিজ্ঞপ্তিতে যুবদলের ১০ ইউনিয়ন ও ৯০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

বগুড়া প্রতিনিধি    ২৭ জুন ২০২৬, ০৯:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলা যুবদলের অধীন সব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে শিগগিরই ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি গঠন করা হবে।

জানা গেছে, ধুনট উপজেলায় ১০টি ইউনিয়ন ও ৯০টি ওয়ার্ড রয়েছে।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু বলেন, মেয়াদ শেষ হওয়ায় সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং তৃণমূলের কার্যক্রম আরও শক্তিশালী করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ত্যাগী, সক্রিয় ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হবে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
পাগলির মেলা—শত বছরের ঐতিহ্যের গল্প
ছবি: সংগৃহীত
ফেনীতে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
চলছে পাগলা মসজিদের টাকা গণনা
নতুন রেকর্ড পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা