• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভাইয়ের ঘুষিতে প্রাণ গেল ভাইয়ের

   ২৫ জুন ২০২৬, ০৩:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ঘুষিতে আলতাফ মাদবর (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বারেক মাদবর পলাতক রয়েছেন।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে এগাররশি (বাচ্চু মাদবরকান্দি) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলতাফ মাদবর ওই গ্রামের ইসলাম মাদবরের ছেলে। অভিযুক্ত বারেক মাদবর একই এলাকার মোসলেম মাদবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জায়গা-জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বুধবার সন্ধ্যায় তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও তর্কাতর্কি হয়।

একপর্যায়ে উত্তেজিত হয়ে বারেক মাদবর আলতাফ মাদবরের বুকে ঘুষি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত বারেক মাদবর পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ময়মনসিংহে বজ্রপাতে দুজনের মৃত্যু
ছবি: সংগৃহীত
তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ সচল
ছবি: সংগৃহীত
জামালপুরে অটোরিকশা চালককে হত্যা, গ্রেপ্তার ৬