• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টানা বর্ষণ ও জোয়ারে প্লাবিত হাতিয়া, দুর্ভোগে মানুষ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি    ১০ জুলাই ২০২৬, ০৩:১৮ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জোয়ারের পানিতে বসতঘর, ফসলের মাঠ, মাছের ঘের ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন উপকূলের মানুষ। এতে কৃষকরাও চাষাবাদে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন।

স্থানীয়দের ভাষ্য, টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে হাতিয়ার সাতটি ইউনিয়নের অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তমরদ্দি, সুখচর, জাহাজমারা ও নলচিরা ইউনিয়ন। এসব এলাকার বসতঘর, রান্নাঘর, আঙিনা, গ্রামীণ সড়ক এবং মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। ফলে নিম্নআয়ের মানুষ ও দিনমজুররা কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

শুধু মূল ভূখণ্ডই নয়, নিঝুম দ্বীপসহ দমারচর, ঢালচর, চরগাসিয়া, নলের চর, বয়ার চর, চর আতাউর ও মৌলভীর চরের বিস্তীর্ণ এলাকাও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে চরাঞ্চলের মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন আলো বলেন, একদিকে জোয়ারের পানি, অন্যদিকে ভারী বর্ষণে হাতিয়ার অধিকাংশ এলাকা পানির নিচে চলে গেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। অনেকের রান্নাঘরে পানি ওঠায় গত দুই দিন ধরে চুলায় হাঁড়ি চড়েনি। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাননি বলেও দাবি করেন তিনি।

জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের ১১টি দল মাঠে কাজ করছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে ৫০০ থেকে ৬০০ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের ত্রাণ ও সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে বিচ্ছিন্ন জনপদের পাশে হিল ভিডিপি
নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে বিচ্ছিন্ন জনপদের পাশে হিল ভিডিপি
সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত, আহত ৩
সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত, আহত ৩
আত্মসমর্পণের সময় কোস্ট গার্ডের কাছে জমা দেওয়া অস্ত্র, গোলাবারুদ ও ওয়াকিটকি। ছবি: বাংলাদেশ কোস্ট গার্ড
সুন্দরবনের কুখ্যাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ