• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত, আহত ৩

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি    ৯ জুলাই ২০২৬, ০৯:২৮ পি.এম.
সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত, আহত ৩
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা আরোহী মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- কামারখন্দ উপজেলার নুরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী নিলা বেগম ও তার ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী মা ও ছেলে নিহত হন। এছাড়া ৩ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ২ যাত্রী মা ও ছেলে নিহত হন। এছাড়া ৩ জন আহত হন।

ভিওডি বাংলা/আরআই/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বন্যার্তদের পাশে দাঁড়াতে যুবদলের আহ্বান
টানা বর্ষণের কারণে আপাতত পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র।  ছবি: ভিওডি বাংলা
বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১২ জুলাই পর্যন্ত বন্ধ
ছবি: সংগৃহীত
আলোচিত মনির হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার