• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মাছ ধরার ট্রলারকে নিরাপদে থাকার নির্দেশ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬০ দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু যুক্তরাষ্ট্রের সিয়াটলে খাবার উৎসবে বন্দুক হামলা, নিহত ২ আজ নতুন কুঁড়ির গ্র্যান্ড ফাইনাল, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী হাসপাতালের শৌচাগারে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২ চুপ্পুর গ্রেপ্তারে সাংবিধানিক সুরক্ষা নেই: আখতার হোসেন গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির

হাসপাতালের শৌচাগারে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা

  বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০৯:১৭ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগার ও পরিত্যক্ত ভবনে স্তূপ করে রাখা বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাওয়া গেছে। এ ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের পরদিন হাসপাতালটি পরিদর্শনে এসে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পরিচালিত একটি বেসরকারি ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক।

একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ দীর্ঘদিন ফেলে রাখার ঘটনায় সংশ্লিষ্ট তৎকালীন কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে হাসপাতালটি পরিদর্শন করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা (স্বাস্থ্য) শফিউর রহমান এবং বাগেরহাটের সিভিল সার্জন আ স ম মাহবুবুর রহমান।

পরিদর্শন শেষে ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তিনি হাসপাতালটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের নারী ও পুরুষ ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসাসেবা, খাবারের মান এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহের বিষয়ে খোঁজ নেন।

পরে হাসপাতালের পরিত্যক্ত ভবনে সংরক্ষিত প্রায় ২৯ লাখ টাকা মূল্যের ৩০ ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ যথাযথ প্রক্রিয়ায় অপসারণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর জন্য জেলা সিভিল সার্জনকে নির্দেশ দেন। একই সঙ্গে নির্ধারিত সময়ে এসব ওষুধ অপসারণ না করে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখার কারণ জানতে তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন।

এ ছাড়া বিকেলে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল হোসেন মুফতির পরিচালিত ‘ফ্যামিলি হেলথ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ বন্ধের নির্দেশ দেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

এর আগে শনিবার (২৫ জুলাই) মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতালের বিভিন্ন অনিয়ম দেখতে পান। প্রায় দুই ঘণ্টার ওই পরিদর্শনে একটি পরিত্যক্ত ভবনের বিভিন্ন কক্ষে সরকারি ওষুধ, স্যালাইন, সুই-সিরিঞ্জসহ বিপুল পরিমাণ চিকিৎসাসামগ্রী এবং শৌচাগারেও ওষুধ ও স্যালাইনের স্তূপ দেখতে পান তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে নির্দেশ দেন।

ভিওডি বাংলা/‎আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাঙামাটিতে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে পিটিয়ে-ছুরিকাঘাতে হত্যা
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে লুট হওয়া ডবলমুরিং থানার দুটি পিস্তল উদ্ধার