• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ইরান যুদ্ধে নতুন মোড়, এবার সৌদির তেল স্থাপনায় হুথি হামলা বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না সার্কের অচলাবস্থা নিরসনে বাংলাদেশ-মালদ্বীপ ঐকমত্য জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শিল্পের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট বিদেশ যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর

গাড়ি হামলায় ‘সমকামী উৎসব’ বাতিল, ‘ইসলামপন্হি’ যুবককে খুঁজছে পুলিশ

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৬, ০২:০০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জার্মানির রাজধানী বার্লিনে সমকামী, উভকামী, রূপান্তরকামী ও কুইয়ার (এলজিবিটিকিউ+) সম্প্রদায়ের অন্যতম বৃহৎ প্রাইড উৎসব ক্রিস্টোফার স্ট্রিট ডে (সিএসডি) চলাকালে জনতার ওপর একটি ভ্যান তুলে দেওয়ার ঘটনায় অন্তত একজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) রাতে রাজধানীর টিয়ারগার্টেন পার্কসংলগ্ন এলাকায় এ হামলার পর পুরো শহরজুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত সন্দেহে ২১ বছর বয়সী আবদুল বি. নামে এক ব্যক্তিকে খোঁজা হচ্ছে। তিনি বার্লিনের ‘ইসলামপন্থি চক্রের’ সঙ্গে সংশ্লিষ্ট বলে পুলিশের ধারণা। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যায়নি।  

কী ঘটেছিল?
বার্লিন পুলিশ জানায়, একটি সাদা রঙের মিনিভ্যান বা কমপ্যাক্ট এসইউভি টিয়ারগার্টেন এলাকায় প্রবেশ করে হঠাৎ জনতার মধ্যে উঠে যায়। এতে ঘটনাস্থলেই একজন নারী নিহত হন।

পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান নাথ জানান, আহত ১৬ জনের মধ্যে অন্তত তিনজন জীবনসংকটে রয়েছেন। বার্লিন ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আটজন গুরুতর এবং পাঁচজন তুলনামূলক কম গুরুতর আহত হয়েছেন।

হামলার পরপরই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ শুরু করে।

অভিযুক্তের পরিচয়
বার্লিন পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি ২১ বছর বয়সী আবদুল বি.। তার উচ্চতা প্রায় ১ দশমিক ৯ মিটার, গঠন পাতলা, চুল কালো। ঘটনার সময় তিনি কালো হুডি ও সাদা প্যান্ট পরেছিলেন।

পুলিশ সতর্ক করে বলেছে, তিনি "সশস্ত্র ও বিপজ্জনক" হতে পারেন। তাই সাধারণ মানুষকে তাকে আটকানোর চেষ্টা না করে তথ্য পেলে দ্রুত পুলিশকে জানাতে বলা হয়েছে।

এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

হামলার পর বার্লিনজুড়ে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। এতে ২ হাজার ২০০-এর বেশি পুলিশ সদস্য অংশ নিচ্ছেন। বার্লিনের পাশাপাশি হামবুর্গসহ অন্যান্য অঙ্গরাজ্য থেকেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রবিবার ভোর পর্যন্ত টিয়ারগার্টেন এলাকা সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়।

পুলিশের মুখপাত্র বলেন, "ঘটনাস্থলের সব আলামত খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। সন্দেহভাজনের সন্ধানে পুরো শহরজুড়ে অভিযান চলছে।"

শনিবার বার্লিনে কয়েক লাখ মানুষ প্রাইড শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে ব্রান্ডেনবুর্গ গেট এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট চলছিল।

হামলার পর রাত প্রায় ১০টা ১৫ মিনিটে অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পুলিশ উপস্থিত সবাইকে দ্রুত এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানায় এবং টিয়ারগার্টেন এলাকার রাস্তা এড়িয়ে চলতে বলে।

ঘটনাস্থল পরিদর্শন করে বার্লিনের মেয়র কাই ভেগনার একে "আমাদের মুক্ত ও উন্মুক্ত সমাজের ওপর হামলা" বলে মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লেখেন, "সহনশীল ও শান্তিপূর্ণ বার্লিনের প্রতীক এই সিএসডি উদযাপনের ওপর সবচেয়ে নৃশংসভাবে হামলা চালানো হয়েছে।"

তিনি বলেন, "আমরা আমাদের জীবনধারা ও সহাবস্থানের সংস্কৃতি কোনোভাবেই কেড়ে নিতে দেব না।"

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসও ঘটনাটিকে "ভয়াবহ হামলা" হিসেবে আখ্যা দিয়ে পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন।

বার্লিনের ক্রিস্টোফার স্ট্রিট ডে (সিএসডি) ইউরোপের অন্যতম বৃহৎ এলজিবিটিকিউ+ প্রাইড উৎসব। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক লাখ মানুষ এতে অংশ নেন।

১৯৭৯ সালে প্রথম আয়োজন হওয়া এই উৎসবের নামকরণ করা হয়েছে নিউইয়র্কের ক্রিস্টোফার স্ট্রিট থেকে, যেখানে ১৯৬৯ সালের ঐতিহাসিক স্টোনওয়াল বিদ্রোহ আধুনিক এলজিবিটিকিউ+ অধিকার আন্দোলনের সূচনা হিসেবে বিবেচিত হয়।

সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে জনসমাগমে গাড়ি উঠিয়ে হামলার একাধিক ঘটনা ঘটেছে।

২০১৬ সালে বার্লিনের একটি বড়দিনের বাজারে ট্রাক তুলে দিয়ে ১২ জনকে হত্যা করা হয়। এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী জার্মানির সবচেয়ে প্রাণঘাতী ইসলামপন্থি হামলা হিসেবে ধরা হয়।

এছাড়া ২০২৪ সালে ম্যাগডেবার্গের একটি বড়দিনের বাজারে গাড়ি চালিয়ে হামলায় ছয়জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। চলতি বছর লাইপজিগেও জনতার ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় দুজন নিহত হন।

বার্লিনের সর্বশেষ এই হামলার উদ্দেশ্য, এর পেছনে কোনো সংগঠিত নেটওয়ার্ক রয়েছে কি না এবং সন্দেহভাজনের সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা আছে কি না—এসব বিষয় খতিয়ে দেখছে জার্মান নিরাপত্তা বাহিনী।

সূত্র: ডয়চে ভেলে, এএফপি, এপি, রয়টার্স, ডিপিএ

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ইরানে ৪.৬ মাত্রার ভূমিকম্প
ছবি: সংগৃহীত
কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০
ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানলের কারণে বিস্তীর্ণ এলাকা আগুনে পুড়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল, নিরাপদ আশ্রয়ে তিন লাখ মানুষ