• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আজ থেকে সারা দেশে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুলাই ২০২৬, ০২:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সারা দেশে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। শনিবার (১৮ জুলাই) থেকে দেশের সব উপজেলায় একযোগে এ কার্যক্রম শুরু হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে, প্রথম ধাপে প্রতিটি উপজেলা থেকে একটি করে ব্লক নির্বাচন করে তথ্য সংগ্রহ করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলার সব ব্লকে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

আদেশে বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ‘কৃষক কার্ড কারিগরি ওয়ার্কিং কমিটির’ দ্বিতীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে একযোগে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ করা হবে।

কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে ১৪ থেকে ১৮ জুলাই পর্যন্ত তথ্য সংগ্রহে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ‘তথ্য সংগ্রহ অ্যাপ’ ব্যবহারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে শনিবার থেকে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হবে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সব পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপপরিচালক এবং উপজেলা কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংগ্রহের কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষকদের একটি নির্ভুল ও সমন্বিত তথ্যভাণ্ডার তৈরি হলে সরকারের ‘কৃষক কার্ড’ কার্যক্রম বাস্তবায়ন সহজ হবে। এর মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্ত করে কৃষি প্রণোদনা, ভর্তুকি, ঋণসহ বিভিন্ন সরকারি সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
সরকারের ৫ মাস পূর্তি সরকারের পাঁচ মাস পূর্তি, আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
গণপূর্তের নথিতে থাকছে না মুজিববর্ষের লোগো
ছবি: সংগৃহীত
‘বাংলাদেশ আবারও রাজনৈতিক সংকটে পড়তে পারে’