• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইজনকে কুপিয়ে হত্যা মহিলা বন্দি পালানোর ঘটনায় ৭ কারাকর্মী বরখাস্ত যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৩৮, আহত ৪ শতাধিক কাশ্মীরে বিক্ষোভে হতাহত, নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও এআই কেন্দ্র ধ্বংস, দাবি আইআরজিসির ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রতিমন্ত্রী হাবিবের

বাসস    ১৮ জুলাই ২০২৬, ১২:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক ও মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, দুর্যোগের কারণে দেশের যোগাযোগ ব্যবস্থা দীর্ঘ সময় ব্যাহত হতে দেওয়া হবে না। জনগণের দুর্ভোগ কমানো ও অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতে মেরামত করা হচ্ছে।

সম্প্রতি সচিবালয়ে নিজ কার্যালয়ে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী জানান, অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশের বিভিন্ন এলাকায় সড়ক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও সড়কের পিচ উঠে গেছে, কোথাও কিনারা ধসে পড়েছে, আবার কোথাও কালভার্ট ও পানি নিষ্কাশন ব্যবস্থার ক্ষতি হয়েছে।

তিনি বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরকে ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা তৈরি, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক হিসাবে চট্টগ্রাম অঞ্চলের প্রায় ২১২ কিলোমিটার সড়ক বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রধান সমুদ্রবন্দর, শিল্পাঞ্চল ও আমদানি-রপ্তানি কার্যক্রমের কারণে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ অঞ্চলের ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি জানান, প্রথম পর্যায়ে জরুরি পণ্য, খাদ্য, ওষুধ, জ্বালানি ও ত্রাণ পরিবহনের সড়কগুলো দ্রুত মেরামত করা হচ্ছে। পাশাপাশি হাসপাতাল, বন্দর, শিল্পাঞ্চল, বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগকারী সড়কও অগ্রাধিকার পাচ্ছে।

হাবিবুর রশিদ হাবিব বলেন, স্থায়ী সংস্কারে সময় লাগলে আপাতত অস্থায়ী মেরামতের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক রাখা হবে। বর্ষা মৌসুম শেষে টেকসই পুনর্নির্মাণকাজ করা হবে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে অতিবৃষ্টি ও আকস্মিক বন্যার প্রবণতা বাড়ছে। ভবিষ্যতে সড়ক নির্মাণে উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থা, টেকসই নির্মাণসামগ্রী ব্যবহার এবং দুর্যোগ সহনশীল অবকাঠামোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, সেতু ও কালভার্টগুলোর অবস্থাও পর্যবেক্ষণ করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ স্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনগণের দুর্ভোগ কমাতে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রকৌশলীদের সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, আবহাওয়া অনুকূলে থাকলে অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়কের সংস্কারকাজ দ্রুত শেষ হবে এবং দেশের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক গতিতে ফিরবে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: তথ্যমন্ত্রী
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাকশিল্প হবে সহযাত্রী: স্থানীয় সরকারমন্ত্রী
রণধীর জয়সওয়াল
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইন অনুযায়ী বিবেচনা করা হবে: জয়সওয়াল