{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘ফুটবল এমন এক ভাষা যা শব্দ ছাড়াই কথা বলে’

ভিওডি বাংলা ডেস্ক    ২০ জুলাই ২০২৬, ০৩:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল শুরুর আগে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আবেগঘন ভাষণ দিয়ে দর্শকদের মুগ্ধ করেন হলিউড তারকা টম ক্রুজ। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচের আগে ফুটবলকে বিশ্বকে একত্রিত করার অনন্য শক্তি হিসেবে তুলে ধরেন তিনি।

মাঠে উপস্থিত হাজারো দর্শক এবং বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর উদ্দেশ্যে টম ক্রুজ বলেন, এক মাসেরও বেশি সময় আগে ৪৮টি দেশ একই স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল। মহাসাগর পেরিয়ে, সীমান্ত অতিক্রম করে এবং সংস্কৃতির ভিন্নতা ভুলে তারা প্রমাণ করেছে, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি পুরো বিশ্বের সম্পদ। ৩ টি আয়োজক দেশজুড়ে অসংখ্য স্মরণীয় মুহূর্ত, আনন্দ, আশা এবং অনুপ্রেরণার সাক্ষী হয়েছে বিশ্ব, যা দীর্ঘদিন মানুষের মনে গেঁথে থাকবে।

ফুটবলকে তিনি এমন এক সর্বজনীন ভাষা হিসেবে বর্ণনা করেন, যার জন্য কোনো শব্দের প্রয়োজন হয় না। তার ভাষায়, এই খেলাই অচেনা মানুষকে বন্ধুতে পরিণত করে, দূরত্ব কমিয়ে আনে এবং সবাইকে মনে করিয়ে দেয়-ভিন্ন পরিচয় থাকলেও মানুষ হিসেবে আমাদের অনেক মিল রয়েছে। এরপর তিনি ফাইনালের দুই প্রতিদ্বন্দ্বী দল স্পেন ও আর্জেন্টিনার নাম ঘোষণা করে দর্শকদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেন।

বিশ্বকাপের এই দীর্ঘ যাত্রার শেষ প্রান্তে এসে টুর্নামেন্টটিকে শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং বিশ্ব ঐক্যের প্রতীক হিসেবে দেখার আহ্বান জানান টম ক্রুজ। তিনি বলেন, এই বিশ্বকাপের গল্প কেবল দুই ফাইনালিস্টের নয়; এটি প্রতিটি দেশ, প্রতিটি ফুটবলার, প্রতিটি সমর্থক, প্রতিটি স্বেচ্ছাসেবক এবং মাঠে জন্ম নেওয়া প্রতিটি স্বপ্নের গল্প।

ভাষণের শেষদিকে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের একসঙ্গে এই উৎসব উদযাপনের আহ্বান জানিয়ে টম ক্রুজ বলেন, এই টুর্নামেন্ট বিশ্বকে এক সুতোয় বেঁধেছে। তাই আসুন, আমরা শুধু ফুটবল নয়, একে অপরকেও উদযাপন করি। এটাই ফুটবলের সৌন্দর্য, এটাই সেই বিশেষ মুহূর্ত, আর এটাই প্রকৃত শ্রেষ্ঠত্ব।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চড়া দামেও মিলছে না ‘জানা নায়াগান’এর টিকিট
ছবি: সংগৃহীত
‘ঘনিষ্ঠ দৃশ্য বা বিকিনিতে আমি স্বচ্ছন্দ নই’
ছবি: সংগৃহীত
‘অভিনন্দন ব্রাজিল, থুক্কু স্পেন’