৫ গোলের থ্রিলারে মেক্সিকোকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড

১৯৮৬ সালের আক্ষেপ এবার আর থাকল না ইংল্যান্ডের। আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোকে ৩–২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে থ্রি লায়ন্স।
সোমবার (৬ জুলাই) বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হওয়া ম্যাচে রোমাঞ্চকর লড়াই শেষে জয় তুলে নেয় ইংল্যান্ড।
ম্যাচের ৩৬ ও ৩৮ মিনিটে জুড বেলিংহামের জোড়া গোলে ২–০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে ৪২ মিনিটে হুলিয়ান কিনিওনেস গোল করে ব্যবধান কমিয়ে মেক্সিকোকে ম্যাচে ফেরান।
দ্বিতীয়ার্ধে হেসুস গায়ার্দোকে ফাউল করে লাল কার্ড দেখেন ইংল্যান্ডের জ্যারেল কোয়ানসা। একজন কম নিয়ে খেললেও ৬০ মিনিটে অ্যান্থনি গর্ডনের ওপর হওয়া ফাউল থেকে পাওয়া পেনাল্টি কাজে লাগিয়ে দলের তৃতীয় গোল করেন হ্যারি কেইন।
শেষদিকে মেক্সিকো আরও একটি গোল শোধ করে ব্যবধান ৩–২ করলেও সমতায় ফিরতে পারেনি। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে ইংল্যান্ড।
ভিওডি বাংলা/আ








মন্তব্য