হালান্ডের জোড়া গোল, বিদায়ের পথে ব্রাজিল

২০২৬ বিশ্বকাপ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে ব্রাজিল। আর্লিং হালান্ডের জোড়া গোলে শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের ৭৯তম মিনিটে দুর্দান্ত এক হেডে নরওয়েকে এগিয়ে দেন হালান্ড। গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। তবে সেই চেষ্টার মাঝেই আবারও আঘাত হানেন নরওয়ের এই তারকা স্ট্রাইকার।
ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে নরওয়ের ব্যবধান ২-০ করেন হালান্ড। তার জোড়া গোলে কোয়ার্টার ফাইনালের খুব কাছাকাছি পৌঁছে গেছে নরওয়ে। অন্যদিকে সময় দ্রুত ফুরিয়ে আসায় বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে ব্রাজিল।
এর আগে প্রথমার্ধে পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি ব্রাজিল। ব্রুনো গিমারাইসের নেওয়া স্পটকিক দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ড। সেই সুযোগ হাতছাড়া করার মূল্যই যেন দিতে হচ্ছে সেলেসাওদের।
ভিওডি বাংলা/আ








মন্তব্য