• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে অপপ্রচার চলছে: মোমিন মেহেদী

নিজস্ব প্রতিবেদক    ৭ জুলাই ২০২৬, ০৪:২৬ পি.এম.
"জুলাইকে ব্যবহার করে হামলা, মামলা ও মবের প্রতিবাদে" আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মোমিন মেহেদী। ছবি: ভিওডি বাংলা
"জুলাইকে ব্যবহার করে হামলা, মামলা ও মবের প্রতিবাদে" আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মোমিন মেহেদী। ছবি: ভিওডি বাংলা

সংবিধান ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন নতুনধারা বাংলাদেশ (এনডিবি) চেয়ারম্যান মোমিন মেহেদী। তিনি দাবি করেন, ২০২৪ সালের আগে দেশের মানুষের যে দুর্ভোগ ছিল, বর্তমানে তা তিন থেকে দশ গুণ পর্যন্ত বেড়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় রাজধানীতে নতুনধারা বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে "জুলাইকে ব্যবহার করে হামলা, মামলা ও মবের প্রতিবাদে" আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মোমিন মেহেদী বলেন, "আমরা সংবিধানের পক্ষে এবং বাংলাদেশের কোটি কোটি মানুষের পক্ষে কথা বলছি। কিন্তু স্বাধীনতাবিরোধী, বাংলাদেশবিরোধী ও সংবিধানবিরোধী অপশক্তি আমাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তৈরি করছে।"

তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধের চেতনার ওপর প্রতিষ্ঠিত বাংলাদেশকে গত ৫৫ বছরে যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধী গোষ্ঠী ক্ষতিগ্রস্ত করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে তিনি বলেন, বর্তমানে দেশে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও মব সন্ত্রাস বেড়েছে। তাঁর ভাষ্য, এসব কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ বাসা ছেড়ে যেতে বাধ্য হচ্ছে।

মোমিন মেহেদী আরও অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদদের প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়া হচ্ছে। তিনি বলেন, দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকে খাটো করার যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, "মুক্তিযুদ্ধ একটি সমুদ্র, আর ২০২৪ একটি ঘটির পানির মতো। সেই ইতিহাস কখনোই মুছে ফেলা যাবে না।"

সংবাদ সম্মেলনে তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংবিধানসম্মত রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

ভিওডি বাংলা/এম আই/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত করেন রবিউল আলম। ছবি: ভিওডি বাংলা
অবিলম্বে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ শেষ হবে: সেতুমন্ত্রী
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। ছবি: ভিওডি বাংলা
জাদুঘরে জাপানি স্থপতির নকশায় নির্মাণ হবে গ্রন্থাগার
ছবি: সংগৃহীত
সরকার জোর করে নয়, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে: রিজভী