• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মবের শিকার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক

নিজস্ব প্রতিবেদক    ১১ জুলাই ২০২৬, ০৭:৩৯ পি.এম.
ডা. এস এম মনিরুজ্জামান
ছবি: সংগৃহীত

মবের শিকার হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের নবনিযুক্ত পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান। তাকে লাঞ্ছিত করাসহ মব করে তাঁর কক্ষে তালা লাগানোর প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চিকিৎসক, ছাত্র ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

শনিবার (১১ জুলাই) নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিবের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ড্যাব বরিশাল জেলার সাবেক সভাপতি ডা. অধ্যাপক আজিজ রহিম।

এ সময় বক্তারা বলেন, দেশে নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। আশা করব আগামী দিনে যাতে আর মব সন্ত্রাস না হয়। আইনশৃঙ্খলা বাহিনী সেদিকে যেন লক্ষ রাখে। মব সন্ত্রাসীদের যেন কঠোর হাতে দমন করে।

এ সময় উপস্থিত শের-ই-বাংলা মেডিকেল কলেজ শিক্ষার্থীরা বলেন, জুলাই আন্দোলনে ডা. মনিরুজ্জামান আমাদের নানাভাবে সহযোগিতা করেছেন। অর্থ, পরামর্শ ও চিকিৎসা দিয়ে সরাসরি যুক্ত ছিলেন। আজকে যারা তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তারাই বরং জুলাই আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদের এমপি জাহিদ ফারুক শামীমের অনুসারী ছিলেন। বরিশালের জনগণ এই মব সংস্কৃতি কোনোভাবেই মেনে নেবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেনারেল হাসপাতালের সাবেক চিকিৎসক ডা. মিজানুর রহমান, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক ডা. এ কে এম আমিনুল হক, পটুয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এস এম আবুল হাসান, ড্যাব নেতা আনোয়ার হোসেন, নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) বরিশাল শাখার সভাপতি মমতাজ পারভীন, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রনেতা তুহিন আরাফাত, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মো. মনিরুজ্জামান প্রমুখ।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত
শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম না হলে লাইসেন্স বাতিল
ছবি: সংগৃহীত
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু