• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সোনমের পাশে দাঁড়িয়ে দীপিকার পোস্ট

ভিওডি বাংলা ডেস্ক    ১৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লাদাখের পরিবেশকর্মী ও উদ্ভাবক সোনম ওয়াংচুকের চলমান অনশনকে ঘিরে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পোস্টটিতে সোনম ওয়াংচুকের প্রতি সমর্থন এবং পরোক্ষভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে পোস্টটি সত্যিই দীপিকা করেছিলেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রায় তিন সপ্তাহ ধরে অনির্দিষ্টকালের অনশনে রয়েছেন সোনম ওয়াংচুক। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউডের একাধিক অভিনয়শিল্পী। এরই মধ্যে দীপিকা পাড়ুকোনের নামে ভাইরাল হওয়া একটি পোস্ট নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

ভাইরাল হওয়া স্ক্রিনশট অনুযায়ী, দীপিকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে সোনম ওয়াংচুককে নিয়ে করা একটি পোস্ট পুনঃশেয়ার করেছিলেন। পোস্টটি প্রকাশের কিছুক্ষণ পর সেটি মুছে ফেলা হয়েছে বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে।

স্ক্রিনশটে দেখা যায়, পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, ‘কেন এই বিষয় নিয়ে কেউ কথা বলছে না? আমরা গণতন্ত্রের সবচেয়ে অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। একজন ব্যর্থ নেতাকে মহিমান্বিত করতে যতই সিনেমা তৈরি করা হোক না কেন, বাস্তবতা অপরিবর্তিতই থাকে।’

তবে পোস্টটি দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই প্রকাশ করা হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়ার মতো কোনো তথ্য এখনো সামনে আসেনি। এ বিষয়ে অভিনেত্রী বা তার প্রতিনিধিদের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

ভাইরাল পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এক পক্ষ এটিকে দীপিকার অবস্থান হিসেবে দেখলেও, অন্যরা পোস্টটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহীত
লোকসানের মুখে ‘মোয়ানা’র লাইভ-অ্যাকশন রিমেক
ছবি: সংগৃহীত
একটি ব্যক্তিগত বার্তা থেকেই শুরু প্রিয়াঙ্কা নিকের প্রেম
ছবি : সংগৃহীত
ক্যানসারে নয়, নিউমোনিয়ায় মারা যান স্যাম নিল